Tuesday, April 16, 2013


আমার গাঁ


এইচ এম শরীফ উল্লাহ

সবুজ আঁচলে ঘোমটা জড়ানো,
মায়াবী গাঁ'র কথা;
শুনিবে যদি এসো হে বন্ধু,
থাকি মোরা সেথা।

ছোট্ট এক সবুজ গাঁয়ে,
আমার বসবাস;
কুলকুল রবে নদী চলে,
তারই এক পাশ।

পাল উড়িয়ে চলে নৌকা,
জলে ভাসে হাস;
মাছ ধরেই জেলে ভাইদের,
চলে বার মাস।

গাঁয়ের মাঝে পাঠশালা এক,
জ্ঞানের আলো ছড়ায়;
এমন রূপটি কোথাও খোঁজে,
পাবে নাকো ধরায়।

ভোর হলেই লাঙ্গল কাঁধে,
ছোটে কৃষাণ দল;
পাঠশালাতে শিশু-কিশোর,
করে কোলাহল।

প্রাণের সাথে প্রান মিলিয়ে,
সেথা সবে থাকি;
সুখ-দুখের যত্ত কথা,
আল্পনাতে আঁকি।

ধুলো উড়ানো মেঠো পথে,
গোরুর গাড়ি ছোটে;
ক্ষুধায় চোখে অশ্রু ঝরে,
ভারি বোঝা পিঠে।

আছে সেথায় বড় দীঘি,
শাপলা ফুলের মেলা;
নাইতে গিয়ে দুষ্ট ছেলে,
জলে করে খেলা।

নানা জাতের সবুজ বৃক্ষ,
ফুলে ফলে ভরা;
আকাশ জুড়ে আলো ছড়ায়,
আঁধার রাতের তারা।

মাঠ জুড়ে শস্য ফলান,
মোদের কৃষাণ দল;
সরলতায় জীবন গড়া,
বুঝে না কোন ছল।

পৌষ পার্বণে কৃষাণ' মুখে,
ফুটে সরল হাসি;
এসব কিছু মিলিয়ে গাঁ,
পরম ভালোবাসি।

০০০০০০
২১ টি মন্তব্য
KohiNoorমেজদা১৬ এপ্রিল ২০১৩, ২৩:০৪
পল্লীর কথা লিখেছেন ভাই
বড়ই সুন্দর করে
ছড়ার প্রতি ছন্দে ছনে
মনটা গেল ভরে।

ধন্যবাদ শরিফ ভাইয়া।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৩:৩১
অসংখ্য ধন্যবাদ প্রিয় মেজ। শুভেচ্ছা জানেবন।
albatrossbdডাঃ এনামুল হক এনাম১৬ এপ্রিল ২০১৩, ২৩:০৮
চমৎকার (আপনি তো এমনই লিখেন)
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৩:৩৫
অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় ডঃ ভাই।
খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী১৬ এপ্রিল ২০১৩, ২৩:২০
এমন গা প্রেমী কবিতাগুলোও ভালোবাসি 

শুভেচ্ছা 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৩:৩৭
এমন গা প্রেমী কবিতাগুলোও ভালোবাসি::
ধন্যবাদ প্রিয় মেহদী ভাই।
শুভেচ্ছা জানবেন।
Bidhubhushanবিধুভূষণ ভট্টাচার্য১৬ এপ্রিল ২০১৩, ২৩:৩৫
প্রাণের সাথে প্রান মিলিয়ে,
সেথা সবে থাকি;
সুখ-দুখের যত্ত কথা,
আল্পনাতে আঁকি।
--------- গ্রামের মমতায় ফিরে যেতে মন চায়।

সুন্দর লিখেছেন শরীফ উল্লাহ ভাই।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ২০:১৯
-------- গ্রামের মমতায় ফিরে যেতে মন চায়।
নাগরিগ সুবিধা একটু কম থাকলেও গ্রামই খুব ভালো লাগে।
শুভেচ্ছা শ্রদ্ধেয় বিধুভূষণদা
fardoushaফেরদৌসা১৭ এপ্রিল ২০১৩, ০০:১৯
আছে সেথায় বড় দীঘি,
শাপলা ফুলের মেলা;
নাইতে গিয়ে দুষ্ট ছেলে,
জলে করে খেলা। 


আমিও অনেক শাপলা ফুল তুলেছি।

চমৎকার ছড়া
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৩:৪২
আমিও অনেক শাপলা ফুল তুলেছি। সাঁতার জানেন তো! নইলে কিন্তু .।।

শুভেচ্ছা দিদিভাই।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৩:৪৩
অসংখ্য ধন্যবাদ মোস্তফা ভাই।
শুভেচ্ছা জানবেন।
rodela2012ঘাস ফুল১৭ এপ্রিল ২০১৩, ০৬:৩১
গাঁ কে নিয়ে চমৎকার ছড়া লিখেছেন শরীফ ভাই। খুব ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৩:৪৪
খুব ভালো লাগলো।
অজস্র ধন্যবাদ ঘাসফুল ভাই।
শুভেচ্ছা জানবেন।
kamaluddinকামাল উদ্দিন১৭ এপ্রিল ২০১৩, ০৭:৫৬
অসাধারণ গ্রামীন কবিতা, স্যালুট কবিকে 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৩:৪৬
অসাধারণ গ্রামীন কবিতা:

অসংখ্য ধন্যবাদ কামাল ভাই।
খুব ভালো থাকুন। শুভেচ্ছা জানবেন।
kamaluddinকামাল উদ্দিন১৮ এপ্রিল ২০১৩, ২০:৩৩
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ এপ্রিল ২০১৩, ১৪:৩০
চমৎকার ছড়া। গাঁয়ের এমন বর্ণনা শুনে কে না যেতে চাইবে।
অনেক সুন্দর।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ এপ্রিল ২০১৩, ১৪:৪৩
আপনাদের জার্মানিতে কী আমাদের মত গ্রাম আছে, না কী সব শহর?
Shimi12ফেরদৌসী বেগম (শিল্পী)১৮ এপ্রিল ২০১৩, ২০:৪৭
সত্যিই অনেক সুন্দর দেশে ছড়া লিখেছেন শরীফ ভাই। এর আগেও পড়েছিলাম, আজ আবারও পড়লাম। ভাল লাগাটা রেখে গেলাম।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১৩, ১৪:১৩
ভাল লাগাটা রেখে গেলাম।:

শুভেচ্ছা জানবেন শিল্পী আপু। 
খুব ভালো থাকুন এই প্রত্যাশা।

No comments:

Post a Comment