এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
বিবেক নীরবে নাড়া দিয়ে যায়, বঞ্চিত হয়েছি তাতে কি হয়েছে!
আমি তো কাউ কে বঞ্চিত করি নি। আমি অতি লোভী নই বলে
অনেক অর্থের অধিকারী হতে পারি নি। মানুষ হতে চেয়েছি। হতে
চেয়েছি প্রকৃত মানবতার প্রতীক। আমি নিজে জ্বলেছি। কাউকে
কষ্টে ঠেলে দিয়ে নিজে সুখ চাই নি। আর চাই নি বলেই আমি আজ
অঢেল সুখের উপকরণ থেকে বঞ্চিত। তাই বলে প্রকৃত সুখ থেকে
বঞ্চিত নই। সততার দাহনে দাহ্য হয়ে বঞ্চিত জীবনে যতটুকু দুঃখ
স্পর্শ করে তার চেয়ে সুখের পাল্লাটাই বেশী ভারী বলে আমি মনে করি।
অপরকে ঠকিয়ে, বঞ্চনায় ফেলে, কষ্টের আগুণে জ্বালিয়ে যে সুখ
অর্জিত হয়, তাকে আমি ঘৃণা করি। সেই সুখকে আমি ঘৃণাভরে মাড়াতেও
ঘৃণা করি। সততায় গড়া জীবনে প্রচন্ড অর্থাভাবেও এক রকম সুখ
অনুভূত হয়। সেই সুখ অন্যায়ের পথে অর্জিত সুখের চেয়েও সহস্রগুণে উত্তম।
তুমি মানুষ। তাই তোমার দ্বারা প্রতারণা, ঠকবাজি, শোষণ, নিপীড়ণ
ইত্যাদী শোভা পায় না। মানুষ হিংস্র হতে পারে না। হিংস্রতা তাকে
মানায় না। তোমাকে মহৎ হতে হবে। মহত্বের রঙ্গে পৃথিবীকে রাঙ্গাতে হবে।
No comments:
Post a Comment