শহর জীবনে আবার বসন্তের ছোঁয়ার আবেশে পরিবর্তন,
এভাবে শীতকালের হিমেল ঠান্ডার কষ্ট থেকে মুক্তি পেলাম
ঠান্ডার চেয়েও তুষারের একাকীত্ব ছিল আরও বেশী।
অনুভব হল, আমার পাশে কারো উষ্ণতা ছাড়া বেঁচে থাকা
খুব কঠিন ।
কিন্তু সূর্যটি আমার এককিত্তের উষ্ণ সাথী হল...
আর গ্রীষ্মকাল আমাকে একটি বাস্তব জীবনের উপলব্ধি উপহার দিল।
এ মুহূর্তে প্রীয়ার বাহিরে অবস্থান, আমার মনের ভেতর অজানা এক
আনন্দের আবেশে আপ্লোত হল।
মনজোড়ে এক উষ্ণ আবেগের আনাগোনা শুর....
প্রীয়া আমার মুক্ত হাওয়ায় শ্বাসপ্রশ্বাস গ্রহন করছে;কথা বলছে।
এই অচেনা আমাকে নিয়েও কি সে চিন্তা করছে?
জানি আমি প্রীয়, এই গ্রীষ্মকালে তোমার সাথে সাক্ষাত করব....
আমি জানি, তুমি আমার সমস্ত দুঃখকে আনন্দের আবেশে রূপান্তরিত করবে,
তোমাকে অনন্ত সুখের স্বর্গীয় জীবন উপহার দিতে
আমি চেষ্টার কোন ত্রুটি করব না।
রক্তিম লাল সূর্য অস্ত যাবার সময় আমরা একে অপরের হাত ধরে
বেলাভূমিতে দাঁড়িয়ে গোধলী লগ্নের সূর্যডুবার অসাধারণ সৌন্দর্য উপভোগ
করব। এবং আমি তোমাকে এমন কিছু গল্প শোনাব,
যা তোমার সুন্দর কপোলে রক্তিমাভা এঁকে দিবে।
তখন আমার দু'টু হাত তোমার দু'গাল ভাল বাসার আবেগে আবিষ্টকরে কাছে এনে তোমার গোলাপের পাপরির ন্যায় কপোলে
উষ্ণচুম্বন এঁকে দেব......
পূর্ণিমার আলোয় আমরা দু'জন ভালসায় আপ্লোত হয়ে একটি স্বর্গীয় ভালবাসা রচনা করব।
No comments:
Post a Comment