Saturday, March 23, 2013

স্পর্শ



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
 

স্পর্শ চাই স্পর্শ 
বিমর্শ কর বিমর্শ
ভালোবাসার স্পর্শ ভালোলাগার স্পর্শ 
ভালোবাসতে হবে ভালো চাইতে হবে
ভালোথাকতে হবে ভালো রাখতে হবে
নিজে বাঁচতে হবে ওদের বাঁচাতে হবে
যুদ্ধ করতে হবে অদ্য বাঁচতে হবে
কেহ পর নয়, সবই আপন 
কেহ ছোট নয়, সবাই মহান
সবাই মিলে রাখতে হবে অবদান।
চল না ওগো চল না
সমাজটাকে গড়ে তোলো না
বিজয়ের পতাকা উড়বেই পতাকা উড়বেই 
সবার মুখে হাসি ফুটবেই হাসি ফুটবেই
চাই না দুঃখ চাই না কষ্ট
চাই না সমাজটাকে হতে নষ্ট
সুখ আসবেই সুখ আসবেই।
চলরে নবীন চলরে প্রবীণ
নূতনের পথে এগিয় চল 
আবর্জনা সব পায়ে দল
যুদ্ধ করে জীবন গড়
সমাজটাকে বাঁচাতে হাল ধর
শিখতে হবে শিখাতে হবে 
আলোর মশাল জ্বালতে হবে
জানতে হবে জানাতে হবে
তিমির থেকে বেরুতে হবে
ওঠ না ওগো ওঠ না
জীবনের গান গাও না 
দুঃখকে ভয় আর নয় আর নয় 
করতে হবে জয়, হবে জয় হবে জয়।
৬ টি মন্তব্য
shamimukশামীম আজিজ০২ এপ্রিল ২০১২, ০৯:১৪
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ এপ্রিল ২০১২, ০৫:১২
অসংখ্য ধন্যবাদ শামীম আজিজ ভাইকে

শুভেচ্ছা
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু০২ এপ্রিল ২০১২, ০৯:২১
দুঃখকে ভয় আর নয় আর নয়
করতে হবে জয়, হবে জয় হবে জয়।


অনেক ভালো লাগল শরীফ ভাই। হ্যা দুঃখকে মাড়িয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে.।.।.।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ এপ্রিল ২০১২, ০৫:১৩
আপনার ভালো লাগ্লো তাই আমারও ভালো লাগলো 

ধন্যবাদ ও
শুভেচ্ছা রইলো
Kazi007কাজী তুষার০২ এপ্রিল ২০১২, ১৩:০৪
দুঃখকে ভয় আর নয় আর নয়
করতে হবে জয়, হবে জয় হবে জয়।
 

অনেক অনেক ভাল থাকবেন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ এপ্রিল ২০১২, ০৫:১৪
ভালো থাকবেন আপ্নিও তুষার ভাই

শুভেচ্ছা

No comments:

Post a Comment