Tuesday, March 26, 2013

রক্তের নেশায় বিকারগ্রস্ত




তমসাবৃত অদ্যকার সভ্যতার আকাশ,
আত্মকেন্দ্রিকতা স্বেচ্ছায় অন্ধত্বকে বরণ
করে নিয়েছে। সুখের খুঁজে এমনটাই আত্মমগ্ন
ওরা, নরপিশাচের অট্টহাস্যে তোমার
লাল রক্তে স্নান করতেও ওদের বিবেক আজ
দ্বিধান্বিত নয় (!?)
মানুষের কাঁচা লাল রক্তে রঞ্জিত আজ ওদের
সভ্যতার কানুন, রচয়িতা ও প্রয়োগকারী
উভয়ের মানসপটই বিকার গ্রস্ত হয়ে শুঁকে শুঁকে
ওটার সন্ধানে মগ্নতায় বিভোর। উপরের লেভেল
দেখে চিনতেও পারবে না, কোনটা মানুষ, আর কোনটা
হিংস্র পশু! পশুত্বে প্রতিদ্বন্দ্বিতায় ওদের সাথে প্রকৃত
পশুরাও পারবে না। পারবে কিভাবে, ওরা যে
একাডেমীক্যাল শিক্ষায় সহস্র ধাপ এগিয়ে!!
এক দিকে পশুরা হিংস্র হলেও নিরীহ, আর ওরা,
ওদের কিসের অভাব! লাঠি চালান, বাটি চালান থেকে
আইন রচনা চালান আর প্রয়োগেরও অভাব নেই।
পালাবে কোথায়? খুনের নেশায় ওদের মাথায়
যখন তখন রক্ত ফিনকী দিয়ে উঠে, তখন আর
ওরা স্থির থাকতে পারে না, চোখে শুধু খুন দেখে
সারাক্ষণ।
৮ টি মন্তব্য
nahid44duএম নাহিদ সরকার১৯ মে ২০১২, ০৯:২২
অসাধারন সুন্দর পোস্ট , 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ মে ২০১২, ১৮:০২
আপনাকে অগণিত ধন্যবাদ।
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম। খুব ভালো থাকুন।

শুভকামনা জানবেন।
somoynewsইসময়১৯ মে ২০১২, ০৯:২৩
শুভ সকাল ।ভাল লিখেছেন ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ মে ২০১২, ১৮:০৩
ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন 
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু১৯ মে ২০১২, ১৩:০৫
এই কবিতাটা পড়ে আমার নিজের শীতল রক্তও বিদ্রোহ করা শুরু করেছে। নরপিশাচের দলকে রুখে দাও। ওদের ধ্বংস করে দাও।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ মে ২০১২, ১৮:১৪
কেমন আছেন অপু ভাই?
আপনার আম্মাজান ভালো আছেন তো? ওনার জন্য শ্রদ্ধা আর ভালো থাকার ইচ্ছা।

ধন্যবাদ আপনাকে।
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু১৯ মে ২০১২, ১৮:৩২
ভালো আছি ভাই। মা ভালো আছেন। খুব ভালো। আমি একটু ব্যস্ত এই যা। আপনার খবর ভালো তো?
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মে ২০১২, ১০:৫৯
আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এরই মাঝে আবার কিসের ব্যস্ততা এলো?

No comments:

Post a Comment