
দেখ কিশোরী, তোমার সেই পুর্বের প্রাণচঞ্চল উদ্দীপ্ত আবেগের
পদচারণা আবার শুনব বলে ব্যাকুলিত।
সময়ের আবর্তে মুষড়ে পড়া অনুভূতিগুলো
হৃদয়ের শিশির ভেজা স্পর্শে জীবন্ত করব।
দেখ, তুমি ঠিক আগের মতোই প্রাণবন্ত
এক রঙ্গিন প্রজাপতির ডানা মেলে
সদ্যফুটা ফুলে ফুলে উড়ে বেড়াবে।
জীবন অরণ্যে যখন গ্রীষ্মের ভাপসা
উত্তাপে এক ছিটকা শীতল জলের ছোঁয়া পেতে আকূল,
ঠিক তখনই আমি এক পশলা মেঘ হয়ে
এক ঝলকে তোমাকে ভিজিয়ে চন-মনে করে দিয়ে যাব।
দেখ,সময়ের কষাঘাতে জীবনের তুষারাবৃত হাওয়ায়
ঝিমিয়ে পড়া ধূসর স্বপ্নগুলোকে হৃদয়ের উষ্ণ তাপে
মুছে দিয়ে তব ক্লান্ত জীবনারণ্যে আমি আবার
নবপল্লবে উজ্জিবীত করব।
তোমার নব প্রাণোত্তাপে-
আমি আমার নতুন সুখের ঠিকানা খুঁজব।
দেখে নিও,তব একাকীত্বের অমানিশা রাতের আকাশে
আমি ধ্রুবতারা হয়ে জ্বলব।
No comments:
Post a Comment