Tuesday, March 26, 2013

ওদের মুখে হাসি ফুটাতে



কখনো অনুভূতির জানালায় ডালিয়া ফুল ফোটে;
ঝির ঝির হাওয়ায় স্পন্দিত হয়ে উঠে এক মুঠো সুখের স্পর্শ।
কখনও বা মানব সমুদ্রে ঘটে যাওয়া ঘৃণিত ধিক্কৃত চিত্রগুলো
মানস আকাশে কাল বৈশাখী ঝড় হয়ে ধ্বংসের তান্ডব লিলা
চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায় আমার
শান্ত পৃথিবী।
তখন মনে হয় কালের সুবিশাল আকাশে 
একটি ছোট্ট ধুলোর অণূ হয়ে
উড়তে থাকে অসহায়ের মতো এ চেতনা।

মানস সাগরে ভাবনাগুলো সিন্ধু তরঙ্গের অগণিত
ফেনার মতো নিয়ন্ত্রণহীন ভেসে উঠে আবার মিশে যায়
জলতরঙ্গের স্পন্দনে। ইচ্ছে হয়, সুখের উপকরণ যদি
সুবিশাল সিন্ধুর জলসম হতো, এগুলো দু’মুঠ ভরে
ওদের মুখে হাসি ফোটাতে বিলাতে পারতাম, 
যাদের মলিন বদন,অথবা ছেড়া মলিন পোশাক, 
জির্নশীর্ণ দেহাবয়ব;
নিত্য দিনের জঠরজ্বালায় চোখের অসহায় দৃষ্টি 
যেন সমগ্র বিশ্বকে জ্বালিয়ে দিতে চায়।
যাদের সাধারণ কোন স্বপ্ন নেই, আছে শুধু 
এক টুকরো রুটি বা এক মুঠো সাদা ভাতের জন্য 
নিত্য দিনের অভাবের হাহাকার।!
৪ টি মন্তব্য
monakash71মনের আকাশ২৪ ডিসেম্বর ২০১২, ১১:৫২
ওদের মুখে হাসি ফোটাতে বিলাতে পারতাম, 
যাদের মলিন বদন,অথবা ছেড়া মলিন পোশাক, 
জির্নশীর্ণ দেহাবয়ব
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৫ ডিসেম্বর ২০১২, ১৫:২৩
ধন্যবাদ প্রিয় আকাশ ভাই।
শুভেচ্ছা জানবেন।
KohiNoorমেজদা০১ জানুয়ারি ২০১৩, ০০:৪৬
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৭ মার্চ ২০১৩, ০০:৩৪
শুভেচ্ছা জানবেন। সরি ফর লেইট।

No comments:

Post a Comment