Friday, March 22, 2013

জমাট-বাঁধা কষ্টগুলো





এ্যই তুই এ্যতো মিথ্যে বলতে পারিস! তুই শুধু 
শুধু মুখেই যা কিছু বলিস! আর তা না হলে তোর 
হাতের রং তুলি দিয়ে আমার এ বুকটা 
রাঙ্গিয়ে দিস না ক্যান? তোর তুলির ছোঁয়ায় 
আমি অবিনশ্বর আত্মা হয়ে তোর বিশ্বটাকে 
জয় করব বলে মনে মনে কত্ত যে কামনা 
করি! তুই তো জানিস- আমি অভিমান করে, 
তোর সাথে রাগ করে পুতুল খেলা ভেঙ্গে চলে 
আসি, তুই আমায় ডাকবি বলে....,
তোর দিদির অগোচরে আমার হাত ধরে টেনে নিয়ে 
আসবি বলে- চুপি চুপি কত্ত যে কামনা 
করি...! কিন্তু তুই হচ্ছিস একটা আস্ত 
গাধা।আর তোরই বা দোষ দিই কিভাবে ! 
তুইতো ঠিকই আমাকে খুব কাছে পেতে 
অসহায়ের মতো অধীর হয়ে তাকিয়ে 
থাকিস। তোর দিদির ভয়ে-এ-না আমাকে 
ডাকতে ভয় পাস। আমি কী বুঝি না! আমি 
ছোট্টটি হলেও ঠিকই তোর চোখের ভাষা 
বুঝি।

আচ্ছা তোর কি মনে পড়ে! যেদিন তুই 
তোর দিদির লাল টুকটুকে 
ওড়নাটি পড়ে বউ সেজে বিয়ের পিড়িতে 
বসেছিলি? আর আমি...! আমার বলতে খু-ব 
লজ্জা হচ্ছেরে.........! বাদ্দে ওসব কথা...! 

একদিন কলাপাতায় ছোট্ট একটা ঘর বানিয়ে খেলছিলাম,
হঠাত্ কোত্থেকে যেন এক ঝল্কা বৃষ্টি-হওয়া-ঠান্ডা হাওয়া 
এসে আমাদেরক কাঁপিয়ে তুল্ল, তোর শরীরের কাঁপুনি দেখে 
আমার এই ছোট্ট বস্রহীন শরীরটা দিয়ে কতক্ষণ তোকে 
জড়ি্যে ধরে রেখে উষ্ণ করে কাঁপন মুক্ত করলাম, আর তুই 
তোর চোখের বুবা ভাষায় আমার দিকে মুগ্ধ হয়ে অপলক 
তাকিয়ে থেকে একরাশ কৃতজ্ঞতা প্রকাশ করলি।তোর চোখ 
দুটো আনন্দের অশ্রুতে টল টল করল।

তুই কখনও বা আকাশের এক টুকরো মেঘের 
দিকে তাকিয়ে বলতিস- 'চল- প্রাজাপতির 
ডানা মেলে দিদিকে ফাঁকি দিয়ে ওই মেঘের 
আড়ালে গিয়ে বাস করি।'

আচ্ছা তোর কি মনে পড়ে তুই যে 
বলতিস- 'তোর স্বপ্নের তুলি দিয়ে আমার 
বুকে রংধনু এঁকে দিবি!কৈ........? চাপা মারিস!
দে, এঁকে দে,এক্ষণি দিবি...!'

এখন আর তোর দিদিকে ভয় পাই না। 
কাউকেই না....
৮ টি মন্তব্য
Kazi007কাজী তুষার২৮ জানুয়ারি ২০১২, ১৭:৫৪
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ জানুয়ারি ২০১২, ২২:০৮
অসংখ্য ধন্যবাদ তুষার ভাই কে। ভাল থাকুন সতত।
Niloy1073নির্ঝর নাসির২৮ জানুয়ারি ২০১২, ১৮:৪৪
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ জানুয়ারি ২০১২, ২২:০৯
প্রিয় মুন লাইট, ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন।
anila08অনিলা জামান২৯ জানুয়ারি ২০১২, ০০:০১
অসম্ভব মিষ্টি লাগলো
শুভেচ্ছা
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ জানুয়ারি ২০১২, ০৭:৪৫
.এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ যেন ভাল রাখেন আপনাকে। শুভকামনা অলওয়েজ আপনার সাথে.......
শুভেচছা আপনাকেও..................
dollarজিনজির২৯ জানুয়ারি ২০১২, ১০:৪৮
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ জানুয়ারি ২০১২, ১৮:২০
 শুভেচছা জিনজির ভাই

No comments:

Post a Comment