এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
প্রস্ফুটিত ফুলের সৌন্দর্য ও
তার সৌরভের মাঝে সুখের স্পর্শ খুঁজি।
অনিন্দ সুন্দর মুনালিসার সৃষ্টির মাঝে
লিওনার্দোদা ভিঞ্চির মনের তিলোত্তমা
সুন্দর সৃষ্টির উপমা খুঁজি,
চাঁদের স্নীগ্ধ আলোময় হাসির মাঝে
স্রষ্টার শ্রেষ্ঠত্বের গুণাগুণ খুঁজি।
তারা খচিত রাতের লক্ষকুটি তারকাকুঞ্জের
মিটি মিটি আলো ছড়ানোর মাঝে ঐ একই
স্রষ্টার শ্রেষ্ঠত্বের অতুলনীয়তা খুঁজি।
ভূপৃষ্ঠে ছুটে আসা সূর্যের অদম্য রশ্মিতে
প্রতিদিন ভোরে ঘুমন্ত বিশ্বকে জাগ্রত করার
মাঝে একক স্রষ্টার অতুলনীয় কারিগরী খুঁজি।
একফোটা অপবিত্র জলকনা দিয়ে অন্ধকারতম
কোঠায় একটি সুন্দর মানুষের নিখুঁত ভাবে
সৃষ্টির মাঝে সেই একই স্রষ্টার অনুপম
শ্রেষ্ঠত্ব খুঁজি। কোন খুটিহীন সপ্ত আকাশের
সৃষ্টির মাঝে তাঁরই সর্ব শক্তিমান একক স্রষ্টা
হওয়ার শ্রেষ্ঠত্বের নিদর্শন খুঁজি।
No comments:
Post a Comment