Saturday, March 23, 2013

গণতন্ত্রের লাশ



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

দেখেছি আমি এক বিজিত দেশ, 
যার জন্ম হয়েছিলো একাত্তরে,
সেখানে একটি চাড়া রোপিত হয়েছিল-
যার নাম দেয়া হয়েছিলো "গণতন্ত্র" 

দেখেছি অনেক মহান নেতা মহোদয়কে
যাদের জন্ম হয়েছিলো এ-দেশে
যাদের দেশপ্রেম এতোটাই গাঢ় যে
মানূষের বেঁচে থাকা, কথা বলার অধিকার
জীবনের নিরাপত্তা বিধান, ন্যায় বিচার 
দেবার অঙ্গিকার এতসব কিছু করার প্রয়াসে রাতে 
তাদের ঘুম হারাম হয়ে গেছে । 
আমাদের ভাগ্য এতোই ভালো যে দেশের মানুষ এমন নেতা মহোদয় পেয়েছেন, যখন দেশের মানুষকে প্রতিবেশী রাষ্ট্র অতি আদর করে আপ্যায়ন করে বুলেট খায়িয়ে কাঁটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখেন, কিংবা কোন বাংগালীকে দিগম্বর করে হালের গরুর মতো জোয়ালে দু'হাত বেঁধে
পালা ক্রমে পিটান তখন তাঁদের চোখে পরম আনন্দে ঘুম আসে।
তাঁরা আমাদেরকে এমন গণতন্ত্র ও সংবিধান দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা মহা সুখে জীবন যাপন করছি। 
এই গণতন্ত্র এতোই ফলপ্রসু যে আমাদের নেতা মহোদয়দের বিপক্ষে কিছু বললেই দেশ দ্রোহী মামলার আদরে আপনাকে ষাট বছরের কারাবাসে
আপ্যায়নের ব্যবস্থা করা হয়। 

এদেশের গণতন্ত্র 
আদর করে র‍্যাপ-পুলিশ দিয়ে পিটারনোর মন্ত্র 
এ দেশের সংবিধান
নিরবধি ক্ষমতা দখলের চেষ্টা আপ্রাণ
এদেশের নেতা মহোদয়দের দেশ প্রেম
জন সাধারণের স্বাধীন ভাবে কথা বলার টুঁটি ধরে বলে-এরেস্ট দেম।
এদেশের ছাত্র রাজনীতির আদর্শের মানবতা
সোনার ছেলেদের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরী পালনের ইতিকথা। 
এদেশের উচ্চশিক্ষার পরিবেশ
কোন এক মহিলা কলেজের সুন্দরী ছাত্রীদের নিয়ে সোনার ছেলেদের মহানন্দে নষ্টোল্লাসের সমাবেশ।
দেশ ও দেশের মানুষের প্রতি এতোই প্রীতি
শেয়ার বাজারের মতো মানুষের মুখের আহার কেড়ে নিয়ে ধাপ্পাবাজি্র নীতি।
......
..............
৫ টি মন্তব্য
shahidulhaque77শাহিদুল হক২৭ মার্চ ২০১২, ০৮:৫৭
বেশ ভাল লাগল।। সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৭ মার্চ ২০১২, ০৯:২৪
খুব ভালো লাগলো আপনাকে প্রথম পেয়ে। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শাহিদুল হক ভাই।

খুব ভালো থাকবেন। শুভকামনা রইলো।
Abdukkhalikচাচাজি২৭ মার্চ ২০১২, ১১:৫৫
এদেশের ছাত্র রাজনীতির আদর্শের মানবতা
সোনার ছেলেদের বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরী পালনের ইতিকথা। 


এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম???????????????????
Kazi007কাজী তুষার২৭ মার্চ ২০১২, ১৫:৪২
Sokalbela98‍‍‍ইমরান খান২৮ মার্চ ২০১২, ২২:৪৬
আর কত প্রতিবাদী হবো। আর কত প্রতিবাদী হলে দেশকে পরিবর্তন করা সম্ভব।

ভাল লাগল প্রতিবাদী ভাষা ‍দেখে।

No comments:

Post a Comment