আমি নিজেকে নিমজ্জিত করতে চাই, তবে কোন নদীর জলে নয়; নিমজ্জিত হতে চাই তোমার সুচিন্তায় উদ্ভাসিত আলোয়ে। আমি ফুলের কলি হয়ে প্রস্ফুটিত হতে চাই, তবে কোন উচ্চবিলাসীর সাজানো বাগানে নয়; তোমার সুন্দর আলো ঝলমলে ভাবনায়। আমি বর্ণে বর্ণে তোমার কবিতার পঙ্ক্তি হয়ে কলমের আঁচড়ে নিজেকে রাঙ্গাতে চাই। আমি ফুলের অদৃশ্য সৌরভে তোমার ভালো লাগা মুহূর্তগুলোকে মাতাল করে দিতে চাই।
No comments:
Post a Comment