Friday, March 22, 2013

ধর্ষিতা কিশোরী



হে বিশ্ব বঞ্চিত মানবতা!
তোমাদের মনের অধাঁরে মিশে যাওয়া ইচ্ছেগুলোকে 
এক মুঠো আলোর মুখ দেখাতে পারিনি বলে ক্ষমা করো। 

হে জঠরানলে দগ্ধ মানবতা! 
তোমাদের একমুঠো খাবারের ব্যবস্থায় ব্যর্থ বলে 
এই বিশ্ব সভ্যতাকে ধিক্কার করো। 

হে অর্ধনগ্ন, বস্ত্রহীন শিশুরা!
তোমাদের দেহাবরণ দিতে ব্যর্থ বলে এই সভ্যতার 
নগ্ন দৈন্যতাকে ধিক্কার করো। 

হে শিক্ষা বঞ্চিত বিশ্ব মানবতা!
তোমাদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত 
করতে ব্যর্থ বলে ক্ষমা করো। 

হে আশ্রয়হীন বিশ্ব মানবতা!
তোমাদের এতটুকু বাসস্থান দিতে পারিনি বলে 
এই সভ্যতার হীন দৈন্যতাকে ধিক্কার করো। 

হে বঞ্চিত বিশ্ব মানবতা!
আমি শুধুমাত্র পরম কারণিক বলে ক্ষমা করো আমার ব্যর্থতা। 

হে বিশ্ব বঞ্চিত মানবতা!
তোমার অবহেলিত জীবন সায়ন্তনে 
দীপ জ্বালাতে ব্যর্থ বলে ক্ষমা করো।

হে বঞ্চিত, নিরানন্দ শিশু!
তোমার কারারুদ্ধ কলরব মুক্ত করতে 
ব্যর্থ বলে ক্ষমা করো। 

হে ধর্ষিতা, নিপীড়িতা কিশোরী!
তোমার নিরাপত্তা বিধানে ব্যর্থ বলে এই বিশ্ব সভ্যতার 
দৈন্যতাকে ধিক্কার করা ছাড়া আর কি আছে বলো!
১২ টি মন্তব্য
sazzad77সাজ্জাদ হোসাইন১৭ ফেব্রুয়ারি ২০১২, ১০:১৬
হে ধর্ষিতা, নিপীড়িতা কিশোরী!
তোমার নিরাপত্তা বিধানে ব্যর্থ বলে এই বিশ্ব সভ্যতার 
দৈন্যতাকে ধিক্কার করা ছাড়া আর কি আছে বলো! 
ভালো লিখেছেন,মানুষ হয়ে মানুষ কে ধ্বংস করতে চাওয়া,খুব আশ্চর্য লাগে।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ ফেব্রুয়ারি ২০১২, ১৮:০৬
মানবতাহীন মানুষের অত্যাচারে আজ দুরিয়ার বাতাস ভারি হয়ে চলেছে।


০০০---------------------------------শুভেচ্ছা
enter10প্রিয়দীপ১৭ ফেব্রুয়ারি ২০১২, ১২:৪৭
সমগ্র মানবতা আজ নিপীড়িত 
পুজিবাদের ছলে
আমাকেও ক্ষমা করো হে দিনবন্ধু
শব্দের জেহাদ ছাড়া কিছু নেই বলে ।।
-------------------------------------------------- লিখুন অবিরাম , একদিন গাইবো বিজয়ের গান ।।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ ফেব্রুয়ারি ২০১২, ১৮:০৮
বিজয়ের গানে গানে বিজয়কে ছিনিয়ে আনতে হবে একদিন।

===========শুভেচ্ছা
dollarজিনজির১৭ ফেব্রুয়ারি ২০১২, ১৪:০৯
বাহ, বেশ ভাল লাগল। শুভেচ্ছা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ ফেব্রুয়ারি ২০১২, ১৮:০৯
শুভেচ্ছা আপনার জন্যও জিঞ্জির ভাই। ভালো থাকবেন।
anamikaরোদেলা কাব্য১৭ ফেব্রুয়ারি ২০১২, ১৭:২৬
জীবনটা ভারী বিচিত্র............শুভকামনা রইলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৭ ফেব্রুয়ারি ২০১২, ১৮:০৩
ধন্যবাদ , আপনার শুভকামনা এই পাখিটাকে ডানায় ভর করে আকাশে উড়তে সাহায্য করবে।

শুভকামনা জানবেন --------
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক১৭ ফেব্রুয়ারি ২০১২, ২০:৫০
হে অর্ধনগ্ন, বস্ত্রহীন শিশুরা!
তোমাদের দেহাবরণ দিতে ব্যর্থ বলে এই সভ্যতার 
নগ্ন দৈন্যতাকে ধিক্কার করো।

ভাল লাগল কবিতাটি। শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩২
আপনাদের ভালো লাগাই লেখার প্রেরণা যোগায়। শ‍হীদুল ইসলাম প্রামানিক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।


শুভেচ্ছা নিয়ে নিলাম। ভালোথাকবেন সর্বদা এই শুভকামনা-----------------
sharmabanglaসজল শর্মা২১ ফেব্রুয়ারি ২০১২, ২২:৫৪
এই সমাজ, চারপাশের রাজনীতি, বিশ্ব অর্থনীতি- সবকিছুর কাছেই আমরা ধর্ষিত। তাই তো এত ভয়াবহতা চারপাশে। 
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ ফেব্রুয়ারি ২০১২, ২২:১৭
ধন্যবাদ আপনাকে

No comments:

Post a Comment