Tuesday, March 26, 2013

একটু সহানুভূতি



শীত এলরে সুখ নিয়ে
ধনী জনের ঘরে;
জীবন যুদ্ধাহত যারা
পথের ‘পরে মরে।

গরম কম্বল গরম কাপড়
নাইরে ওদের সাথে;
মরছে যেমন জঠর জ্বালায়
মরছে আরও শীতে।

সম্পদ যাদের ভূরি ভূরি
এসো না ভাই এগিয়ে;
সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে
দাও না দুঃখ তাড়িয়ে!

সৃষ্টির সেরা সবই মানুষ
ভাগ্যে ওরা বঞ্চিত;
নিয়তি ওদের পুড়া কপাল
দুঃখই ওদের সঞ্চিত।

দুঃখে যাদের জীবন গড়া
কষ্টের মাঝেই মরণ;
জীবন যুদ্ধে হেরে গিয়ে
হৃদয়ে রক্ত ক্ষরণ।
৩ টি মন্তব্য
monakash71মনের আকাশ২৪ ডিসেম্বর ২০১২, ২০:০৩
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৭ মার্চ ২০১৩, ০০:৩৫
ধন্যবাদ আপনাকে।

No comments:

Post a Comment