Friday, March 22, 2013

রাজকুমারী'র দুঃখ



এইচ এম শরীফ উল্লাহ



ঘোড়ায় চড়ে যাচ্ছে এবার
অচেনা এক রাজকুমার।
সাত সমুদ্র তের নদী,
দিচ্ছে পাড়ি নিরবধি।

কোথায় আছে রাজকুমারী! 
ঘুরছে খুঁজে মরু গিরি।
প্রণয় দুঃখে অনাহারি
সুখ ছেড়ে দুখের বাড়ি।

রাজ কুমারীর দুখের ভূমি
নীল জ্যোৎস্না যায় চুমি।

আকাশগঙ্গা সাগর চিরি
আনবে তাকে উদ্ধার করি।

বীর দর্পে খুঁজছে তাকে
পদ্ম পুকুর চলার বাঁকে।

থামলো এবার গাছের ছায়
তৃষ্ণায় বুক ফেটে যায়।

দেখা পেলো রাজকুমারী' 
সখীরা তার সারি সারি।
রাজকুমারী এলো কেশে-
আসলো কাছে ভালোবেসে।
দীর্ঘ জীবন, দুঃখের পর
বাঁধল তারা সুখের ঘর।
১৪ টি মন্তব্য
linajambilলিনা জামবিল০১ মার্চ ২০১২, ২৩:০৩
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ০১:৫০
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা জানবেন।
meherajsarmin1পাহাড়ী০১ মার্চ ২০১২, ২৩:১২
একাকিত্ব ঘুচে যাক ... ফিরে আসুক রাজকুমারী... শুভেচ্ছা নিন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ০১:৪৯
শুভেচ্ছা আপনার জন্যও পাহাড়ি। ভালো থাকবেন অনেক অনেক।
Rjamilরশীদ জামীল০১ মার্চ ২০১২, ২৩:৩৯
তাল মিলাতে গিয়ে একটু নাকাল হচ্ছি
বাদ বাকী বিষয়বস্তু চমতকার।

-------------শুভ কামনা শরীফ ভাই
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ০১:৪৮
রশীদ জামীল ভাই, সময় করে পড়ার জন্য কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা
shahidulhaque77শাহিদুল হক০১ মার্চ ২০১২, ২৩:৫০
বাহ! ভাল গল্প। রাজকুমারী আর রাজকুমারদের ভালোবাসা ব্যর্থ হয় না। ওদের বাচ্চা-কাচ্চা হোক এই প্রত্যাশা রইল। আপনার ছড়াটা বেশ ভাল হয়েছে। শুভ কামনা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ০১:৫১
শাহিদুল হক ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন
kamaluddinকামাল উদ্দিন০২ মার্চ ২০১২, ০৮:১৩
যাক শেষ পর্যন্ত সুখের ঘর বাঁধতে পেরেছে
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ০৮:৪৪
ধন্যবাদ আপনাকে। 





শুভেচ্ছা
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১২:৫৮
অনেক ধন্যবাদ নিঝুম অরণ্য ভাই। শুভেচ্ছা....
dollarজিনজির০২ মার্চ ২০১২, ১৩:৫৩
খুবই ভাল লাগল। ঘোড়ার কথা শুনলেই খুব ভাল। কারন এ নিয়ে একটা মজার অভিজ্ঞতা আছে। মনে পরে গেল। ভাল থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৫:৫৭
ভালো থাকবেন জিঞ্জির ভাই আপ্নিও। শুভেচ্ছা জানবেন।

No comments:

Post a Comment