Friday, March 22, 2013

আমি হব দুর্দান্ত




মানব রূপী অসুরের
পাশবিক নিষ্ঠুরতায়,
বিশ্ব মানবতা আজ ক্ষুব্ধ।
ঠেকাতে তাদের অসভ্যতা
আমরণ চলবে যুদ্ধ।
আমি হবো দুর্দান্ত
যতদিন শোষণ, নিপীড়ণ, 
নিষ্পেষণ হবে না ক্ষান্ত।
এঁটুলির মতো রক্ত
শোষকের হাতে নিগৃহীত,
নিষ্পেষিতের চোখের 
জল দেখে বলব না 
বাবু, ধৈর্য ধর, হও শান্ত।
দানবিক নিষ্ঠুরতা
বন্ধে আমি হব অশান্ত।
যতদিন হবে না বন্ধ
নিপীড়কের অপকর্ষ,
হব আমি অসাম্যের বিরুদ্ধে
অনির্বাণ দুর্ধর্ষ।
মম যুদ্ধ হবে পাশবিক
নিষ্ঠুরতার বিরুদ্ধে তেজিয়ান,
হতে হবে মোদের উদ্বুদ্ধ 
শ্রেষ্ঠ আদর্শে মহীয়ান।
১৭ টি মন্তব্য
rashelranaধ্রুব ফেরদৌস০৮ জানুয়ারি ২০১২, ১৩:১৪
rashelranaধ্রুব ফেরদৌস০৮ জানুয়ারি ২০১২, ১৩:১৬
হতে হবে মোদের উদ্বুদ্ধ
শ্রেষ্ঠ আদর্শে মহীয়ান।


চেষ্টা করেতো হতে পারছিনা একটা পথ দেখান।

bonofolএইচ এম শরীফ উল্লাহ০৮ জানুয়ারি ২০১২, ১৭:৪৮
 শোভেচ্ছা
Ribimoরিবিমো০৮ জানুয়ারি ২০১২, ১৩:২৩
চমত্‍কার! পড়ে ভালো লাগল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৮ জানুয়ারি ২০১২, ২৩:৪৩
ভাল লাগার জন্য অসংখ্য ধন্যবাদ রিবিমো ভাইকে
bdaccaঢাককা০৮ জানুয়ারি ২০১২, ১৪:১৫
''''যতদিন হবে না বন্ধ
নিপীড়কের অপকর''''''-----


অপেক্ষায় রইলাম তোমাদের [-O
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৮ জানুয়ারি ২০১২, ১৭:৪৭
@};ধন্যবাদ
Hadi1985আবদুল্লাহ আল হাদি০৮ জানুয়ারি ২০১২, ১৪:৫২
মম যুদ্ধ হবে পাশবিক
নিষ্ঠুরতার বিরুদ্ধে তেজিয়ান,
হতে হবে মোদের উদ্বুদ্ধ 
শ্রেষ্ঠ আদর্শে মহীয়ান
.......বেশ
bonofolএইচ এম শরীফ উল্লাহ১২ জানুয়ারি ২০১২, ০২:৫১
শোভেচ্ছা আপনাকে আবদুল্লাহ আল হাদি ভাই, ভাল থাকবেন সর্বদা।
Bidhubhushanবিধুভূষণ ভট্টাচার্য০৮ জানুয়ারি ২০১২, ১৫:৫৮
মানব রূপী অসুরের
পাশবিক নিষ্ঠুরতায়
বিশ্ব মানবতা আজ ক্ষুব্ধ।
ঠেকাতে তাদের অসভ্যতা
আমরণ চলবে যুদ্ধ।
.........সুন্দর!!
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৮ জানুয়ারি ২০১২, ১৭:৩২
বিধুদা ভাল থাকবেন সর্বদা।
Niloy1073নির্ঝর নাসির০৮ জানুয়ারি ২০১২, ১৬:০৭
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৮ জানুয়ারি ২০১২, ১৭:৩১
anila08অনিলা জামান০৮ জানুয়ারি ২০১২, ১৬:৪৫
ছোট ভাই, ভাল লিখেছেন। শুভেচ্ছা জানবেন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৮ জানুয়ারি ২০১২, ১৭:৩০
শোভেচ্ছা আপনার জন্যও ।
ShamimKhan001ঈগলদৃিষ্ট০৯ জানুয়ারি ২০১২, ০৩:১৮
হব আমি অসাম্যের বিরুদ্ধে
অনির্বাণ দুর্ধর্ষ।


দারুন শব্দমালা,ধন্যবাদ কবি।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৯ জানুয়ারি ২০১২, ০৮:৩৯
প্রিয় ঈগলদৃষ্টি ভাই শোভেচ্ছা জানবেন, ভাল থাকু্ন

No comments:

Post a Comment