এইচ এম শরীফ উল্লাহ
তুমি কাছে নেই, আছে তব ছায়া
তোমার নিঃশ্বাস শুনি না,
তবু ঘিরে রেখেছে মায়া।
যখন মনটা খুব খারাপ হয়, তখন
বাতায়ন খোলে দেখি ফুটন্ত ফুলগুলো
নীরবে কথা বলে যেন নেড়ে তব চুলগুলো।
তোমায় ভেবে-
তপ্ত মরুর বালুতে গেছি চুমি
দ্যুত! একি করছি আমি!
বিষন্ন মন নিয়ে তোমায় খুঁজেছি আমি
কোথাও নেই তুমি, নেই... এই একা আমি।
No comments:
Post a Comment