
আমার হৃদয় কথা বলে।
এমন কিছু আছে কী,
যা হৃদয়ের চেয়েও অর্থপূর্ণ ও সত্য কথা বলতে পারে?
আমার শব্দগোলো কে,
আমাদের মাঝে দূরত্বের সেতুবন্ধন তৈরী করতে দাও।
প্রতিটি বর্ণ,
শব্দের ফাকা স্থান,
প্রতিটি অভিব্যক্তির অনুভব , মতামত কে বহন করে ।
জীবনের প্রতিটি গাঢ়স্পন্দিত আবেগ কে নাড়া দেয়।
আমার শব্দকে,
বিচ্ছেদের সময়কে তাড়াতে দাও,
একাকীত্বের চোখের জলকে মুছতে দাও,
ঠান্ডায় জমাট বাধা সংকুচিত হৃদয়কে উষ্ণ করতে দাও,
হৃদয়ের তুষার ঠান্ডাকে গলিয়ে দিতে দাও,
আমাদের আত্মাসমূহকে প্রাণসঞ্চার করতে দাও।
মুক্ত কর আমাদের,
যাতে অমরতা কে আলিঙ্গন করতে পারি,
বাকাতে পারি আমাদের চলার পথকে।
আমার শব্দকে,
তোমার হৃদয় সান্ত করতে দাও,
তোমাকে আগামী দিন নিরাপদে রাখতে দাও।
তোমার দিনগলো কে আলোময় করে দাও,
তোমার মুচকী হাসির পেছনে সূর্যের আলো পরতে দাও।
এখন আমার শব্দই আমাদের জন্য মুক্তির দ্বার খুলে দিতে পারে,
আমাদের মন কে দৃঢ় করতে পারে,
আমাদের জীবন কে ঐক্যবদ্ধ করতে পারে।
সমঝোতার রাস্তায় নিয়ে আসতে পারে।
আমার শব্দকে ভালবাসার অঙ্গীকার অংকন করতে দাও।
আমাদের তমসাচ্ছন্ন বিশ্বকে
লাল কমলা বর্ণে বর্ণচ্ছটায় সাজিয়ে দিতে দাও,
প্রতি রাতে আমার শব্দকে,
ভাল বাসার চুম্বনে
তোমাকে ঘোমপাড়াতে দাও ।
এই শব্দগোলো.....!
এই শব্দগোলো,
যা কিছু আমাদের কে দেয়া হয়েছে
তার সবকিছুই এ শব্দগোলো।
এগোলো আমার ,আমদের সবার স্বাধীনতা।
এগোলো আমার অনুভূতিকে, পাথরে স্থাপন করেছে।
সুতরাং এগোলোকে নষ্ট করবে না।
এগোলোর যা তুমি বুঝ,তা তোমার মন এবং হৃদয়ে বিদ্ধ করে রাখ।
সত্য ভালবাসার উপলব্ধি, যা তোমার জন্য আমার কাছে আছে।
সত্য ভালবাসার কথা আমি যা কিছু বলছি
তার চেয়ে অনেক অনেক বেশি....
No comments:
Post a Comment