Friday, March 22, 2013

.... একাকীত্বের নীল কষ্ট-৩





তিতির পাখির ছোট্ট বুকের বিশাল আকাশ
থেকে অতলান্তে ভেসে বেড়ানো 
অবাধ্য অনুভূতির হাতছানিতে-
আমার অনুভবের অসাড় দেহে নব চেতনার 
উন্মেষের রেশ টেনে চলেছে কোন এক 
অনিন্দ্য সুখের অজানায়.....

হাজার রাতের কমনীয় জ্যোৎস্নার দীপ্তি হয়ে-
পৃথিবীর আবর্তিত চলার পথে তোমার
স্বপ্নাহত চেতনার হাতে হাত 
রেখে জানিয়ে দিতে চাই-
আমি তোমার পাশেই আছি...
তোমার কমনীয় মানস প্রতিমাকে
সময়ের হলুদ শাড়ী সযতনে 
পড়িয়ে দেব বলে আমি আছি.....

মনের দীপ্তিময় জ্যোতি- মেঘ হয়ে 
তোমার আকাশ ঘিরে আনাগোনা...
এ বুকের সদ্য ফুটা অমলীন বকুলের 
পাপড়িগুলোর ছোঁয়ায় তোমাকে 
অমৃত সৌরভের সরোবরে অবগাহন
করাব বলে আমি আছি.....

তোমার একাকীত্বের মানস আকাশে
জ্যোৎস্নার জ্যোতি হয়ে 
আমার আলিঙ্গন....

তোমার জীবন্মৃত দগ্ধ জীবাশ্মের ওষ্ঠদ্বয়ে 
আমার মানস ওষ্ঠাধর' স্পর্শ....
জেনে রেখ প্রজাপতি!
আজ তুমি আর একা নও, ....
১২ টি মন্তব্য
shaowunলজ্জাপতি হযবরল২৯ জানুয়ারি ২০১২, ১৪:১৪
তাহলে আমিও একা নয়......

কেননা পজাপতি সিাথে লজ্জাপতির মিল আছে বয়ে কি!

বেশ ভালো লাগলো।....................
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ জানুয়ারি ২০১২, ১৪:২৬
আপনি তো আর উড়তে পারেন না, তাহলে............!



ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ লজ্জা ভাই।.................................
shaowunলজ্জাপতি হযবরল২৯ জানুয়ারি ২০১২, ১৪:৪০
কে বলেছে আমি উড়তে পারি না-আপনি আমার আগের প্রফায়ল পিকচারটি দেখেন নায় বুজি......সেখানে আমার দুটি পাখা ছিল।মেয়েরা আমাকে টেজিং করে কিনা;তায় সে গুলি লোকায়িত রেখেছি........

bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ জানুয়ারি ২০১২, ১৫:০৮
আপনার পাখাতো দেখছি পাখার তুলনায় দেহ ভারী বেশী , তাইলে কীভাবে উড়েন। বুচ্ছি নকল পাখা!

মে্যেরা টিজিং করলে কি হইছে, আপনার কাতুকুতো উঠে?
shaowunলজ্জাপতি হযবরল২৯ জানুয়ারি ২০১২, ১৬:২১
আপনি বোদয় রকেট দেখেনি কখনো.....!!!!

পাখার আকৃতি কোন বিষয় নয়,মূলকথা হলো শক্তি হর্ষ পাওয়ার।.............যেহেতু আমার শরীল ভারী তায় আমার শক্তি বেশি...........


মেযেরা টিজিং করলে কি হইছে, আপনার কাতুকুতো উঠে? 

না;নজ্জায় মুখ লাল হয়ে যায়.........
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ জানুয়ারি ২০১২, ১৭:০১
লজ্জায় মুখ লাল হয়ে যায়!

অদের মতো এতো যদি লাজ্জায় মুখ লাল হয়ে যায় তয় কাপড় আছে না................
shaowunলজ্জাপতি হযবরল২৯ জানুয়ারি ২০১২, ১৭:০৬
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ জানুয়ারি ২০১২, ১৭:০৭
লজ্জা ভাই, আপ্নার এ অবস্থা কেন। কি অইছে..............
dollarজিনজির২৯ জানুয়ারি ২০১২, ১৫:২০
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ জানুয়ারি ২০১২, ১৬:৫৬
ধন্যবাদ জিঞ্জির ভাই।
Kazi007কাজী তুষার২৯ জানুয়ারি ২০১২, ১৭:২৩
শূভেচ্ছা অবিরত
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ জানুয়ারি ২০১২, ১৯:১৪
তুষার ভাইকে অসংখ্য ধন্যবাদ।

No comments:

Post a Comment