Friday, March 22, 2013

অভয়




ভয় পেয়ো না ছোট্ট খোকা,
নির্ভয়ে পথ চলো-
ভয়ের নামের দুর্ভাবনা,
ছোট্ট পায়ে দলো।
অভয় দিচ্ছি, যুদ্ধ করে,
তোমার সাথে পারব না-
ভয়ংকর মোর রূপটি দেখে,
নেই কোন তুর ভাবনা।
দেখতে আমি ভয়ংকর তবে,
মনটা আমার খুব নরম-
ভাল বাসি খুকুদের আমি,
এটিই আমার আসল ধরম।
লাল চোখো মোর রূপটি দেখে,
ভয় পেয়েছ কতই না-
ভয়ংকর দাঁত আছে মোর তবে,
কাউ কেই আমি কামড়াই না।
শুনছ? তুমায় আভয় দিছি,
তবু কেন তুই দূরে সরে?
কাঁপছে তোমার ছোট্ট শরীর
মিছে মিছি ভয় করে?
এমন করলে ঝাপটে ধরব,
ছোট্ট তোমার ঠ্যাং দুটো-
হাসবে সবাই তোমায় দেখে,
আরও হাসবে সব ভীতু!
হাসবে,খেলবে, যুদ্ধ করবে,
তুমিই হবে আসল বীর,
বিশ্বটাকে জয় করিবে-
গড়বে তুমি সুখের নীড়।
১৪ টি মন্তব্য
anis181মুক্ত বিহঙ্গ২১ জানুয়ারি ২০১২, ২৩:৩৩
সুন্দর লিখেছেন 
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ জানুয়ারি ২০১২, ০৪:৪১
 অসংখ্য ধন্যবাদ মুক্ত বিহংগ ভাই। ভাল থাকবেন সর্বদা।
ehasan48আলইমরান২১ জানুয়ারি ২০১২, ২৩:৩৬
কিছু বানান এর দিকে নজর দিন। শুভকামনা থাকল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ জানুয়ারি ২০১২, ০৪:৩৯
আলইমরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। শোভেচ্ছা জানবেন।
Rjamilরশীদ জামীল২২ জানুয়ারি ২০১২, ০১:২৮
ভালো লিখেছেন। পড়তে ভালো লাগলো।
শুভ কামনা জানুন----------
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ জানুয়ারি ২০১২, ০৪:৩৬
রশীদ জামীল ভাইয়ের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা।ভাল থাকবেন। শোভেচ্ছা
Spellbuinderঅজানা পথিক২২ জানুয়ারি ২০১২, ০২:০২
চমৎকার লাগলো

শুভেচ্ছা শরীফ ভাই-
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ জানুয়ারি ২০১২, ০৪:৩৮
অজানা পথিক ভাইকেও অসংখ্য শোভেচ্ছা । ভাল থাকার আশা করছি সতত।
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম২২ জানুয়ারি ২০১২, ০৮:৫৯
ভাই শরীফ উল্লাহ, চমৎকার কবিতা। পড়ে খুব ভাল লাগলো। অনেক শুভেচ্ছা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ জানুয়ারি ২০১২, ০৯:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ । একটু সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা জানাই।অনেক অনেক শোভেচ্ছা আপনাকেও
apolloএরামুল হক এপোলো২২ জানুয়ারি ২০১২, ১১:৫৬
 চমৎকার...ছন্দের কিছুটা পতন হয়েছে কোথাও কোথাও...শুভোকামনা...
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ জানুয়ারি ২০১২, ১২:১০
এপোলো ভাইকে অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। শোভকামনা আপনার জন্যও
daccayapolaআহমেদ রাশেদ০৬ ফেব্রুয়ারি ২০১২, ১২:০৩
ভয় পেয়োনা ভয় পেয়োনা
তোমায় আমি মারবনা...
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৫ ফেব্রুয়ারি ২০১২, ০২:০৮
আহমেদ রাশেদ ভাই, অভিন্দন আপনাকে। অনেক অনেক ভালো থাকবেন।

No comments:

Post a Comment