Saturday, March 23, 2013

অস্তিত্ব



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ 

ঐ চাঁদটা আকাশে উঁকি দেয়, 
আলো ছড়ায় প্রায় প্রতি রাতে, 
কিন্তু তুমি নেই বলে ঐ স্নিগ্ধ
চাঁদের আলোও যেন আমার মনকে
আর আলোকিত করে না। মনে হয়
চাঁদ আকাশে উঁকি দিয়ে পরম 
স্নিগ্ধতায় আর হাসে না। ফুল গুলো
ফুটে প্রতি ভোরে ঠিকই, কিন্ত তুমি
নেই বলে মনে হয় ফুলেরাও আর 
আমার মনের আঙ্গিনায় হাসে না,
ওদের সৌরভ যেন কোথাও বিলীন
হয়ে গেছে। আকাশের তারাগুলোও
যেন আমার সাথে আড়ি দিয়ে ম্লান
হয়ে চলেছে। কবিতার শব্দগুলো
আর মাথা চাড়া দিয়ে প্রানবন্ত হয়ে
উঁকি দিয়ে উঠে না আমার মনের 
আঙ্গিনায়। তা হলে এ কী করলে 
তুমি............!
আমার সমস্ত অস্তিত্বকে নিয়ে
যেতে পারলে!
৪ টি মন্তব্য
Rabbaniরব্বানী চৌধুরী১৮ এপ্রিল ২০১২, ১০:৩৯
ধন্যবাদ। আপনার কবিতাটি ভালো লাগল। " আকাশের তারাগুলোও যেন আমার সাথে আড়ি দিয়ে ম্লান
হয়ে চলেছে। " আরো ভালো লিখবেন। ভালো থাকবেন। আরো ভালো লিখবেন। ভালো ভালো কবিতা পাঠাবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ এপ্রিল ২০১২, ১৯:১৯
রববানই ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন অনেক অনেক।
শুভেচ্ছা জানবেন।
iqbalcomillaমুহাম্মদ ইকবাল হোসেন১৮ এপ্রিল ২০১২, ১১:৩৩
ভাল লাগল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ এপ্রিল ২০১২, ১৯:২০
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়েও। খুব ভালো থাকুন।
শুভেচ্ছা থাকলো।

No comments:

Post a Comment