Tuesday, March 26, 2013

শূন্যতা


এইচ এম শরীফ উল্লাহ

*********************
 
উৎসর্গঃ মুহাম্মদ সাঈদ আরমান 


কাকটি বসা গাছের ডালে
বকটি নীরবে ঝিলে;
শূন্যতার মাঝে বিষন্নতা দিলে
কাব্যিকতা কেড়ে নিলে।

সময়ের নীরবতা অশ্রু ফেলে
শূন্যতার হাতে হাত রাখি;
কবিতার শব্দরা উড়ে গেলো কোথায়
ভিজিয়ে দিয়েগেলো আখি। 

মনের ফাগুনে আসবে বসন্ত
হও না বন্ধু শান্ত!
ফুলেরা হাসবে বসন্তের দোলায়
তবে কেন তুমি অশান্ত! 

সময়ের অরণ্যে বাজবে বাঁশরি;
আসবে ফাগুণ আবার;
পল্লবিত হবে তোমার কাব্যিক শাখা
ভয় নেই বন্ধু তোমার। 

শব্দের ভিড়ে এস্রাজ বাজবে
সুললিত হবে মন;
কবিতার খাতায় সবুজের আঁচড়ে
ভরিয়ে দিবে চরণ। 

সময়ের আকাশে জ্বলবে আবার
কাব্যিক তারার বাতি;
মনের আলো দীপ্তি ছড়াবে 
কবিতার সন্ধ্যা রাতি। 
------
১০ টি মন্তব্য
somoynewsইসময়০৫ জুন ২০১২, ১৫:৪৯
বাহ্ সেয়ানে সেয়ানে লড়াই!!!
দারুন লাগল ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৫ জুন ২০১২, ১৯:২৪
ধন্যবাদ আপনাকে অনেক অনেক। খুব ভালো থাকুন। 
শুভেচ্ছা জানবেন।
meherajsarmin1পাহাড়ী০৫ জুন ২০১২, ১৫:৫৭
বাহ...।আপনার আজকের লিখাটা আমার বেশ ভালো লেগেছে... শুভেচ্ছা নেবেন

কিছু বানান খেয়াল করার জন্য অনুরোধ রইলো 

আখি > আঁখি
এস্রাজ>> বানানটা বুঝতে পারিনি 

শুভকামনা রইলো 
meherajsarmin1পাহাড়ী০৫ জুন ২০১২, ১৫:৫৯
ভীরে > ভিড়ে 
দিয়েগেলো > দিয়ে গেলো 
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৫ জুন ২০১২, ১৬:৩১
এসরাজ, এস্রাজ (p. 149) [ ēsarāja, ēsrāja ] বি. সেতার ও সারেঙ্গির মিশ্রণে তৈরি ছড়ি দিয়ে বাজাতে হয় এমন তারের বাদ্যবিশেষ। [আ. ইস্রার্]।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৫ জুন ২০১২, ১৯:২৩
ধন্যবাদ পাহাড়ী আপনাকে। খুব ভালো থকুন এই প্রত্যাশা।
শুভেচ্ছা জানবেন।
linajambilলিনা জামবিল০৫ জুন ২০১২, ১৬:৪৫
সুন্দর--- ছন্দের মিলটা দারুন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৫ জুন ২০১২, ১৯:২২
ধন্যবাদ লিনা জামিবিল আপনাকে। খুব থাকুন।
শুভকামনা জানবেন।
Bedouinমুহাম্মদ সাঈদ আরমান০৫ জুন ২০১২, ২২:৫৩
সুন্দর একটি কবিতা আমাকে উৎসর্গ করার জন্য আন্তরিক ভাব কৃতজ্ঞতা জানাই প্রিয়। মনে থাকবে এই ঋণ যত দিন বেঁচে আছি।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৬ জুন ২০১২, ০১:০৮
আপনাকে স্বাগত জানাই সাঈদ ভাই। আপনার একাকীত্বের ফসল লেখাটা পড়ে আজ মন খারাপ হয়ে গিয়েছিল; তাই আপনাকে উ

No comments:

Post a Comment