Friday, March 22, 2013

দহন



এইচ এম শরীফ উল্লাহ
 


জীবন বসন্তের ফুটন্ত সব পুষ্প কুড়িয়ে
মালা গেথেছিলাম তোমাকে দেবো বলে...
আনন্দের মুহূর্তগুলো তরঙ্গের ফেনা হয়ে 
ভাসিয়ে নিয়ে গেলো,বিষন্নতার নদীর জলে।
শুকিয়ে যাচ্ছে সব সুখ-কুঁড়ি তুমি নেই তাই....
দুঃখগুলো তুষারের মতো গলে নেমে যাচ্ছে ঝর্ণা হয়ে ....
ভেসে যাচ্ছে উঞ্চ নিঃশ্বাস অজানা মেঘের দেশে.. 
বুকের ইচ্ছেগুলো ধূলায় গড়াগড়ি খাচ্ছে বিমূঢ় হয়ে... 
ঐ দিগন্তের নীলিমায তোমার প্রতিচ্ছবি 
খুঁজা হয় উদ্ভ্রান্তের মতো....
বকুল তলায় তোমার হাতের কোমল স্পর্শের সুখগুলো
বুভুক্ষিত আর্তনাদ হয়ে দহন করছে বিরহের মুহূর্তগুলো। 
নববসন্তের কুঁড়িগুলো যা ফুটবে বলে অরুণের আভা দেখেছিল 
তা আজ মলিনবিধুর.... 
আজ সমস্ত ভাবনা হাজার বছরের ক্লান্ত পথিক হয়ে 
শেষ আশ্রয় খুঁজে উন্মত্ত সাগরের ঢেউয়ে.....।
১০ টি মন্তব্য
sazzad77সাজ্জাদ হোসাইন২৪ ফেব্রুয়ারি ২০১২, ২২:০৫
বকুল তলায় তোমার হাতের কোমল স্পর্শের সুখগুলো
বুভুক্ষিত আর্তনাদ হয়ে দহন করছে বিরহের মুহূর্তগুলো। 
ভালো লিখেছেন,ভালো লাগলো


bonofolএইচ এম শরীফ উল্লাহ২৫ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৪১
সাজ্জাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা
dollarজিনজির২৪ ফেব্রুয়ারি ২০১২, ২২:১৪
চমৎকার। খুব ভাল লাগল। শুভেচ্ছা জানবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৫ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৪০
শুভেচ্ছা আপনার জন্যও জিঞ্জির ভাই। কৃতজ্ঞ । ভালো থাকবেন।
MdJalalUddin22জালাল উদ্দিন মুহম্মদ২৪ ফেব্রুয়ারি ২০১২, ২২:১৮
বকুল তলায় তোমার হাতের কোমল স্পর্শের সুখগুলো
বুভুক্ষিত আর্তনাদ হয়ে দহন করছে বিরহের মুহূর্তগুলো। 


ভালো লাগলো । শুভকামনা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৫ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৩৯
প্রিয় জালাল উদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ । শুভকামনা জানবেন।
shahidulhaque77শাহিদুল হক২৪ ফেব্রুয়ারি ২০১২, ২২:২৯
বাহ! সুন্দর কবিতা। খুব ভাল লাগলো। শুভ কামনা আপনার জন্য।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৫ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৩৮
শাহিদুল হক ভাই, ভালো লাগার জোন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছ...........
anamikaরোদেলা কাব্য২৪ ফেব্রুয়ারি ২০১২, ২২:৩১
বরাবরকার মত এবারও ভীষণ ভাল লাগল, শুভকামনা নেবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৫ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৩৬
ভালোলাগার জন্য ইন্সপাইয়ার্ড হলাম, আর এ জন্য কৃতজ্ঞ।শুভাকাংক্ষা আপনার জন্যও...
অলউয়েজ..

No comments:

Post a Comment