Saturday, March 23, 2013

নীরব ব্যথা


এইচ এম শরীফ উল্লাহ
*********************

বনফুল আর আশালতা
পাখপাখালির গুঞ্জন সেথা;
খাঁচার পাখি কয় না কথা
শুনব তাদের মনের ব্যথা।

ছড়ার বুকে আঁকব আজি
সবার বুকের দুঃখরাজি;
কষ্টের মাঝে জীবন যাদের
দুঃখই জীবন সঙ্গী তাদের।

গাছের দুঃখ, মাছের দুঃখ
পদ্মা নদীর শুকনো বক্ষ;
পদ্মার বুকের আহারাজি
মাতৃ ভূমির জীবন বাজি।

বাবা্র দুঃখ, মায়ের দুঃখ
বৃদ্ধাশ্রম আজ বাঁচার কক্ষ!
খাবার নিয়ে যুদ্ধ যাদের
যুদ্ধই জীবন, দুঃখ তাদের।

থাকার দুঃখ, খাওয়ার দুঃখ
জীবন নদীর নেই যে লক্ষ্য;
পথের ধারে আশ্রয় যাদের
মানুষ কী সে ভাবছ তাদের!

আশ্রয়হীনদের কষ্টের পাহাড়
দুঃখ তাদের নেই যে আহার;
ওরা মানুষ ভাগ্য যাদের
বঞ্চনা দিলো দৈব তাদের।

দীপ জ্বালিয়ে আশার আলো
জ্যোতি করো না ঘরটা কালো;
সবে মিলে প্রাণপণে চেষ্টা'
এসো না গড়ি মায়ের দেশ'টা।

-------------
জুন-৭, ২০১২
২০ টি মন্তব্য
AhmedRabbaniআহমেদ রব্বানী০৭ জুন ২০১২, ১৪:০৯
বনফুল আর আশালতা
পাখপাখালির গুঞ্জন সেথা;
খাঁচার পাখি কয় না কথা
শুনব তাদের মনের ব্যথা।


দারুণ.....শুভকামনা রইলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৬:২৪
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানেবন।
lnjesminলুৎফুন নাহার জেসমিন০৭ জুন ২০১২, ১৪:১৪
আগামী প্রজন্মকে দেশ গড়ার জন্য তৈরি করে দিতে হবে আমাদের ।
খুব ভালো লাগলো ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৬:২৬
প্রেরণা দানের জন্য ধন্যবাদ।
ভালো লাগলো আপানার সুন্দর মন্তব্য। খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
Rabbaniরব্বানী চৌধুরী০৭ জুন ২০১২, ১৪:২৭
অনেক ভারো লাগল ছড়াটি।

শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৬:২৭
প্রেরণা দানের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলো আপানার সুন্দর মন্তব্য।
খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
charukothaচারু কথা০৭ জুন ২০১২, ১৪:৫০
খুব খুব দারুন লেখা, বেশ লাগলো ভাল থাকুন সব সময়
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৬:২৯
ধন্যবাদ আপনাকে, প্রেরণা পেলাম, তাই খুব ভালো লাগছে।
খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
somoynewsইসময়০৭ জুন ২০১২, ১৪:৫৯
চমৎকার আপনার অনুভুতি । ধন্যবাদ বিষয় টি ভাবার জন্য ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৬:৩০
ধন্যবাদ আপ্নাকেও।খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন
Bidhubhushanবিধুভূষণ ভট্টাচার্য০৭ জুন ২০১২, ১৫:১৬
থাকার দুঃখ, খাওয়ার দুঃখ
জীবন নদীর নেই যে লক্ষ্য;
পথের ধারে আশ্রয় যাদের
মানুষ কী সে ভাবছ তাদের!


ভাল লাগল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৬:৩১
দেখি না অনেক দিন আপনাকে, ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো। 
fardoushaফেরদৌসা০৭ জুন ২০১২, ১৫:৫৪
সবে মিলে প্রানপনে চেষ্টা
এসো না গড়ি মায়ের দেশটা' ''
খুব ভালো লাগলো ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৬:৩২
ভালো লাগলো আপানার সুন্দর মন্তব্য। খুব ভালো থাকুন।
শুভকামনা জানবান।
MainulAminমাইনুল আমিন০৭ জুন ২০১২, ১৬:৪৯
বনফুল আর আশালতা
পাখপাখালির গুঞ্জন সেথা;
খাঁচার পাখি কয় না কথা
শুনব তাদের মনের ব্যথা।

বেশ চমত্কার ছন্দমিল , ভাল লাগলো |
শুভকামনা সতত |
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৯:৩৭
ধন্যবাদ আপনাকে ্সুন্দর মন্তব্য করার জন্য।
খুব ভাল থাকুন।
chomok001মোঃ হাসান জাহিদ০৭ জুন ২০১২, ১৬:৫৯
খুব ভালো লাগলো ছড়াটি ।

অসংখ্য ধন্যবাদ ভাই ।
শুভ কামনা রইলো । ভালো থাকুন । @};
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৯:৩৮
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। খুব ভালো থাকুন।
শুভকামনা 
smabdurrahmanআঃ রহমান০৭ জুন ২০১২, ১৮:১৬
ভাল লাগল। ধন্যবাদ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ জুন ২০১২, ১৯:৩৮
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

No comments:

Post a Comment