এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

কোন এক শিশির ভেজা ভোরে ফুটেছিলাম
সমস্ত সৌন্দর্যের অবয়ব নিয়ে,
যার একটু ছোঁয়া, একটু সৌরভ পেতে তুমি
অতি আকুলিত হতে।
আজ আমি ধুলিদূসরিত হয়ে মাটির বুকেই
বিলীন হতে চলেছি……, আমাকে ছোঁয়ে দেখার
অনুভূতি আর তোমাতে জাগবে না…।
রইতে চেয়েছিলাম তোমার হৃদয়ের কোঠায়
অমরত্ব নিয়ে, অনিন্দ্য আনন্দের আবেশ ছড়াতে...,
অমর্ত্য সৌরভের মনোমুগ্ধতায় ভাসিয়ে
তোমায় হারাতে....,
নিয়তির অমোঘ আঘাতে ঝরে পড়েছি আজ.....
ধুলিধূসরিত মলিন দেহে নীরব বেদনার ছায়া,
আমার নিঃশব্দ ব্যথাতুর হৃদয়ের নীল কষ্টে,
দেখতে কি পাও চিরতরে হারিয়ে যাওয়ার ব্যথার গভীরতা…...?
আজ আমাতে তোমাতে এতোই তফাত!
মাটির দেহে আমার বিলীন হয়ে যাওয়া অস্তিত্ব
আজ আর তোমার হৃদয়ে দোলা দেয় না……..!
No comments:
Post a Comment