Tuesday, March 26, 2013

রাঙ্গা আবির



এইচ এম শরীফ উল্লাহ
***************

কুঁড়িয়ে তোলা বকুলের গন্ধে
হয়ে যায় বিমোহিত এ মন;
এতটুকু সুখের কথার ছন্দে
পরম সুখ খুঁজি কিছুক্ষণ।

অতিবৃষ্টির জলে বন্যা
অসহায়ের দুখ, আর না, আর না; 
মনের ভালোবাসার বন্যা
একটু বেশি কেন ছোঁবে না!

প্রস্ফুটিত ফুলের দোলায়
সুখাচ্ছন্ন হয়ে যায় মন; 
ভালোবাসার মনের দোলায়
মোহাচ্ছন্ন হই সারাক্ষণ।

গোধূলির আবিরে রাঙ্গা হয়
নীল দিগন্ত, উজলা;
ভালোবাসার আবিরে রাঙ্গা হয়
জীবন-সুখে' পথচলা।

কল-কল রবে বয়ে যায় নদী
মাটির বুক চিরে ঐ কোন সুদূর!
ভালোবাসার আবিরের খেলায়
রাঙ্গিয়ে দেয় প্রাণ,কতো না সুমধুর। 

--------
জুন-৩, ২০১২
১০ টি মন্তব্য
AhmedRabbaniআহমেদ রব্বানী০৩ জুন ২০১২, ১৪:৩৬
কল-কল রবে বয়ে যায় নদী
মাটির বুক চিরে ঐ কোন সুদূর!
ভালোবাসার আবিরের খেলায়
রাঙ্গিয়ে দেয় প্রাণ,কতো না সুমধুর। 
চমৎকার লাগলো।

bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ জুন ২০১২, ২০:১৭
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
somoynewsইসময়০৩ জুন ২০১২, ১৫:০২
গোধূলির আবিরে রাঙ্গা হয়
নীল দিগন্ত, উজলা;
ভালোবাসার আবিরে রাঙ্গা হয়
জীবন-সুখে' পথচলা।

ভালো লাগল । অনেক ধন্যবাদ ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ জুন ২০১২, ২০:১৮
অনেক অনেক ধন্যবাদ আপ্নাকেও।
খুব ভালো থাকুন।
শভকামনা
dollarজিনজির০৩ জুন ২০১২, ১৬:০৬
চমৎকার লাগল। বিশেস করে ছবির কাজটা। শুভেচ্ছা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ জুন ২০১২, ২০:১৯
ধন্যবাদ জিঞ্জির ভাই, খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন
shahidulhaque77শাহিদুল হক০৩ জুন ২০১২, ১৬:৩৬
এক কথায় চমৎকার।অভিনন্দন রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ জুন ২০১২, ২০:১৭
কৃতজ্ঞ প্রিয়। খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু০৩ জুন ২০১২, ১৭:৫৬


গোধূলির আবিরে রাঙ্গা হয়
নীল দিগন্ত, উজলা;
ভালোবাসার আবিরে রাঙ্গা হয়
জীবন-সুখে' পথচলা।


চমৎকার একটা কবিতা
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ জুন ২০১২, ২০:২০
ধন্যবাদ অপু। খুব ভালো থেকো।
শুভকামনা জানবে।

No comments:

Post a Comment