Saturday, March 23, 2013

ক্ষমা!!



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ


নিরীহ,বঞ্চিত মানব সমাজের সর্বাঙ্গে
আজ নষ্টদের অপছায়া, ওদের দুষ্ট আধিপত্যের আঁচড়...

জানে না ওরা, একদিন সময়ের আবর্তের
পদতলে ওরাও পিষ্ট হবে জাহান্নামের কীট হয়ে।
আপামর জনতার ছিন্ন বুকের কষ্টবোধগুলো 
জ্বলন্ত অগ্নি হয়ে খড় কুটোর মতো জ্বালিয়ে 
ওদের দৌরাত্ম্যের কদর্য বুকেব উপড় দিয়ে 
নগ্ন পায়ে মাড়িয়ে যাবে.........
কলঙ্কের অনাকাঙ্ক্ষিত ইতিহাসের
পাতাই একদিন ওদের অবাঞ্চিত পৈশাচিকতার
দৌরাত্মকে মুছে দেবে...........!!!!!
অর্ধাহারে, অনাহারে ছিন্নবস্রে লজ্জাবৃত মায়ের
ক্ষুধার্ত দৃষ্টির অনলে ওদের কদর্য পৈশাচিক
আত্মারা ভশ্ম হবে.....! 
যাদের অঙ্গুলি নির্দেশে পাপ, মিথ্যাচার, 
গুম-হত্যা, ধর্ষণ,ফাঁসির আসামীর মুক্তি! 
নিরাপত্তাহীনতায় রাত্রি যাপন নিরীহ মানুষের! 
ধিক! ওদের ধিক!
মহাকাল ওদের ক্ষমা করবে না কক্ষনো...
আগে নিজকে সম্মান দিতে শিখুন।সম্মানের চারিত্রিক আসনে
আগে নিজকে অধিষ্ঠিত করুন।বিনয়াবনতভাবে শ্রদ্ধা নিবেদন করবে জাতী....সবিনয়ে হৃদয়ের আসনে 
স্থান দিবে...

ক্ষমতা পেয়েছেন, অতঃপর আপনার সুন্দর
পোশাকের আড়ালে দূষিত আত্মার বসবাস....! 
জেনে রাখুন, আপনি ঘৃণিতদের একজন!
আপনার শিক্ষা,অসীম ক্ষমতা- আপনাকে সৎ,
হতে উৎসাহিত করে নি, আপনার অধীনস্তদের নিরাপদে রাত্রি যাপন করতে দেয় নি!!!!! 
জেনে রাখুন! এই শিক্ষা আর 
ক্ষমতাকে ধিক্কার , শত ধিক্কার..............
১৬ টি মন্তব্য
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু১১ মার্চ ২০১২, ০৮:৪২
বেশ প্রতিবাদী কবিতা। অনেক ভালো লাগল। শুভ সকাল
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২০:৪০
সুজন সরকার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন অনেক।
kalpurushকালপুরুষ১১ মার্চ ২০১২, ১১:৫১
ভাল লাগলো আপনার ক্ষোভের প্রকাশ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২০:৪৩
কালপুরুষ'দা ভালো লাগে আপনাকে ব্লগে পেলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

খুব ভালো থাকবেন। শুভকামনা থাকলো.।।।
Mahfuz318মাহফুজ আন্দালিব১১ মার্চ ২০১২, ১২:১০
দ্রোহের আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাক নষ্টদের আধিপত্য...
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২০:৪৪
মাহফুজ আন্দালিব ভাই, ধন্যবাদ আপনাকে । 

শুভেচ্ছা জানবেন।
attariqসফেদ কুহেলি১১ মার্চ ২০১২, ১২:২৯
পোশাকের আড়ালে দূষিত আত্মার বসবাস....!  

খুব ভাল লাগলো, শুভেচ্ছা থাকল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২০:৫১
সফেদ কুহেলি ভাই, ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো সতত।
ভালো থাকবেন অনেক অনেক।
dollarজিনজির১১ মার্চ ২০১২, ১২:৩৮
চমৎকার প্রকাশ। অসাধারণ লাগল। শুভেচ্ছা কবিকে।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২০:৪৭
জেঞ্জির ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

শুভকামনা থাকলো।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী১১ মার্চ ২০১২, ১৩:২৭
ক্ষমতা পেয়েছেন, অতঃপর আপনার সুন্দর
পোশাকের আড়ালে দূষিত আত্মার বসবাস....! 
জেনে রাখুন, আপনি ঘৃণিতদের একজন! 

দারুন লাগলো ..... 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২০:৪৯
মেহেদী .. জান্নাত ভাই, ধন্যবাদ অনেক অনেক। ভালো থাকবেন।

শুভকামনা রইলো
Solimমোঃ সলিমুল্লাহ১১ মার্চ ২০১২, ১৮:১৮
শুভকামনা
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২০:৫১
মোঃ সলিমুল্লাহ ভাই, ধন্যবাদ অনেক অনেক।
ভকামনা রইলো আপানার জন্যও ।
ehasan48আলইমরান১১ মার্চ ২০১২, ২১:১২
ক্ষমতা পেয়েছেন, অতঃপর আপনার সুন্দর
পোশাকের আড়ালে দূষিত আত্মার বসবাস....! 
জেনে রাখুন, আপনি ঘৃণিতদের একজন!
 

দারুন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১১ মার্চ ২০১২, ২২:২০
আস সালামু আলাইকুম 
আলইমরান ভাই, কেমন আছেন? 

খুব ভালো থাকবেন
শুভকামনা রইলো......

No comments:

Post a Comment