Friday, March 22, 2013


... আকুলতা....


সদ্য ফোটা ফুলটি
সময়ের আবর্তনে
মিয়ে যায় কোন এক মুহূর্তে।
গ্রীষ্মের দুপুর সূর্যের প্রখরতা
নিশাকালের তমসাচ্ছন্নতায়
পরাজিত।
কালবোসেখী ঝড়ে
ঘনকাল আকাশে
বিদ্যুত চমক,পলকে হারিয়ে যায়
দিগন্তে ।
হাজার বছর জমাট বাঁধা
হিমালয়ের শুভ্রতুষার
যেন পাষাণের কান্না হয়ে 
প্রতিনিয়ত বিলীন হয় 
সমুদ্র অতলে।
ধেয়ে আসা পাহাড়সম ঊর্মিমালা
বেলাভূমিতে আঁচড়ে পড়ে
হারিয়ে যায় তার 
তান্ডবতা।
কিন্তু
শেষ হয়না, তোমাকে 
নিবিড় আবেশে অবারিত
উষ্ণ আলিঙ্গনের আকুলতা।

No comments:

Post a Comment