Tuesday, March 26, 2013

সুখ দীপ



এইচ এম শরীফ উল্লাহ
*********************


অনাবিল হৃদয়ে তীব্র অনুভূতির ছোঁয়ায় 
তোমার কাছে এসেছি।
উপলব্ধির কুহেলিকায় আপ্লুত হয়ে
হাতে হাত রেখেছি।
আলুলিত কুন্তলরাশির মিষ্টি সৌরভে
মাতাল হতে চেয়েছি।
জীবন নদীর উত্তাল স্রোতে ভেসে ভেসে 
এতোটুকু পথ এসেছি।
সকল সৃষ্টির মাঝে, সময়ের সাঁঝে
তোমাতেই সুখ দীপ জ্বেলেছি। 
সুখের অনলে জ্বলে জ্বলে তোমাকে
দৃষ্টির সীমানায় রেখেছি। 
এতকিছুর মাঝে বেঁচে থাকার অর্থটুকু
তোমাতেই খুঁজেছি।
৭ টি মন্তব্য
somoynewsইসময়২২ মে ২০১২, ১৪:১১
এতকিছুর মাঝে বেঁচে থাকার অর্থটুকু
তোমাতেই খুঁজেছি।

ধন্যবাদ ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ মে ২০১২, ২২:০৯
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন অনেক অনেক।
shabumostafizসেবু মোস্তাফিজ২২ মে ২০১২, ১৮:১৩
এতকিছুর মাঝে বেঁচে থাকার অর্থটুকু
তোমাতেই খুঁজেছি। ...........সুন্দর
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ মে ২০১২, ২২:০৯
ধন্যবাদ আপনাকে।
খুব ভালো থাকুন।
shmongmarmaএস এইচ মং মারমা২২ মে ২০১২, ২১:০৭
সুখের অনলে জ্বলে জ্বলে তোমাকে
দৃষ্টির সীমানায় রেখেছি।
এতকিছুর মাঝে বেঁচে থাকার অর্থটুকু
তোমাতেই খুঁজেছি।

শুভেচঁছা নেবেন।ভালো থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২২ মে ২০১২, ২২:০৮
ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

শুভেচ্ছা জানবেন।

No comments:

Post a Comment