Tuesday, March 26, 2013

জাগো নওজোয়ান



এইচ এম শরীফ উল্লাহ
*********************

গাঢ় সবুজের মাঝে রক্ত লালের তিলক ফোঁটা
ছিলো প্রত্যয়ের মাঝে অগ্নিস্ফুলিঙ্গের বর্ণচ্ছটা।

বিবেকহীনাদের পাষন্ড হিংসার লেলিহান
গাঢ় লাল সবুজের বর্ণচ্ছটা করছে ম্লান।

ক্ষমতা লোভী কাপুরুষের হাতে অন্যায়ের খড়গ
প্রতিনিয়ত জন্ম দিচ্ছে অসংখ্য কসাইয়ের মড়ক।

পুচ্ছ নেড়ে ঘেউ ঘেউ করা পোষা কুকুরের আক্রমণে
নিরাপদে, রাজপথে অধিকার খাটাবে কোন ভদ্রজনে?

অভিশপ্তের পোষা পশুদের হাতে প্রহৃত হয়েই ক্ষান্ত নয় সাধারণ
ধর্ষিতা শিশু আর নারীর আর্তনাদে প্রকম্পিত আদালত প্রাঙ্গন।

অসংখ্য শহীদের রাঙ্গা রক্তের দাগ ছিলো স্বাধীনতার প্রয়োজনে
রাজপথ দেখি আজ হচ্ছে রাঙ্গা নিপীড়িত প্রতিপক্ষের দেহের খুনে।

খুন ছিনতাই চাদাবাজিতে দেশে চলেছে মহামাড়ি 
আতংকের ঘোরে, দুঃস্বপ্নের নিদ্রা যেতে হয় নিজ বাড়ি।

ক্ষমতা লোভী অক্টোপাসের রাজ্যে, অস্তিত্বের লড়াইয়ে হও আগুয়ান
এখনও কী ঘোর কাটেনি তোমার, হে আমার কাঁচা, সবুজ নওজোয়ান।

----------------
মে-২০,২০১২
৮ টি মন্তব্য
somoynewsইসময়২০ মে ২০১২, ১৫:৫৫
জাগো বাহে কোন্ঠে সবাই ।ক্ষমতা লোভী অক্টোপাসের রাজ্যে, অস্তিত্বের লড়াইয়ে হও আগুয়ান ।

অনেক অনেক ধন্যবাদ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মে ২০১২, ১৯:৫৯
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপ্নাকেও।

খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
deepankarদিপঙ্কর২০ মে ২০১২, ১৬:৫৪
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মে ২০১২, ২০:০০
ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

শুভেচ্ছা জানবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মে ২০১২, ২০:০১
ধ্যবাদ আপনাকে রাশেদ আব্দুল্লাহ অনু ভাই।
ভালো থাকুন অনেক অনেক।

শুভেচ্ছা রইলো
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু২০ মে ২০১২, ২৩:১৮
তোমার কবিতায় বরাবরই আমি মুগ্ধ। অন্যরকম কিছু কথা থাকে তোমার কবিতায়॥।॥।॥।

অভিশপ্তের পোষা পশুদের হাতে প্রহৃত হয়েই ক্ষান্ত নয় সাধারণ
ধর্ষিতা শিশু আর নারীর আর্তনাদে প্রকম্পিত আদালত প্রাঙ্গন।


আজকের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে কিন্তু
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মে ২০১২, ২৩:৪৫
ধন্যবাদ ভালো লাগা শেয়ার করার জন্য।

No comments:

Post a Comment