Saturday, March 23, 2013

অষ্টাদশী সোমত্তা



এইচ এম শরিফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

কিশোরী মনের শান্ত জানালা
নীরবে মধুবনে দেয় দোলা।
মানস ফাগুনের রাঙ্গা আভা
ফুটল মনে আরক্ত প্রভা।

বাতায়নের পাশে ফুটন্ত ফুলে
ভ্রমরের গুনগুনে প্রণয় দোলে।
ফাগুনের জ্যোস্নায় আপ্লোত করে মন
হাস্নাহেনার সৌরভে দূরন্ত মন প্রশমন।

সোমত্তার চঞ্চলা পায়ের ধ্বনি 
যৌবন অরণ্যে আগুনের ঝলকানি-
যুবকের উত্তাল রক্তে অগ্নি জ্বালি 
ক্লান্তিহীন পাখায় গুঞ্জরিয়া আসে অলি।
১৬ টি মন্তব্য
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০১:২৯
কিশোরী মনের শান্ত জানালা
নীরবে মধুবনে দেয় দোলা।
মানস ফাগুনের রাঙ্গা আভা
ফুটল মনে আরক্ত প্রভা


অনেক সুন্দর। ভালো লাগল। অনেক ভালো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১০:২৪
আপনাকে শুরুতে পেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ প্রিয়। 
শুভেচ্ছা
attariqসফেদ কুহেলি২০ মার্চ ২০১২, ০১:৪৩
যুবকের উত্তাল রক্তে অগ্নি জ্বালি 
ক্লান্তিহীন পাখায় গুঞ্জরিয়া আসে অলি।
 


শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১০:২৩
শুভকামনা রইলো আপনার জন্য
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী২০ মার্চ ২০১২, ০১:৫২
সুন্দর .... 
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১০:২২
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
nilefoolমো: নাদিম হোসেন২০ মার্চ ২০১২, ০২:২৩
ভালো লাগলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১০:২২
ধন্যবাদ নীল ফুল। শুভেচ্ছা ...........
juliaঈশিতা জুলিয়া২০ মার্চ ২০১২, ০৩:১২
ভালো লাগলো!!!
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১০:৪৩
প্রিয় ঈশিতা আপু, আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম। 
অভিনন্দন আপনাকে ।
খুব ভালো থাকবেন এই প্রত্যাশা......
kabul2010নাসির আহমেদ কাবুল২০ মার্চ ২০১২, ০৭:৫৮
না প্রিয় কবিতা আধুনিক হয়নি। বেশি বেশি কবিতা পড়তে হবে। বুঝতে হবে আধুনিক কবিতার গঠন-শব্দচয়ন এবং বিন্যাস রীতি। শুভ কামনা আগামীর।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১০:২০
শ্রদ্ধেয় নাসির ভাই, আপনার আন্তরিক উপদেশাবলি পেয়ে উপকৃত হলাম। এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন দাদা।

খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। 
শুভকামনা রইলো
dollarজিনজির২০ মার্চ ২০১২, ১৪:০৬
খুব ভাল লাগল। শুভেচ্ছা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১৫:৪২
শুভেচছা জিনজি ভাই। ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
anamikaরোদেলা কাব্য২০ মার্চ ২০১২, ১৫:১৬
ভীষণ ভাল লাগল ভাইয়া, শুভেচ্ছা নেবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ মার্চ ২০১২, ১৫:৪৫
আপনার ভালো লাগাতে আমারো খুব ভালো লাগছে রোদেলা। তৈয় কিতা খবর!

শুভকামনা.......

No comments:

Post a Comment