এইচ এম শরীফ উল্লাহ

চেয়ে দেখো,
উচ্ছল প্রেম নদীজল্
নাচে ছল্ ছল্
মনের দোয়ার খুলছে...
বাসন্তিক পুষ্পরাজি
মৃদুমন্দ হাওয়ায় দুলছে...
বসন্তের বিচিত্র দৃষ্টি
এ যে স্রষ্টার অপরূপ সৃষ্টি
হৃদয়ে আনন্দের মূর্ছনা বাজে....
প্রকৃতির সৃষ্ট সোমত্তার মোহিনী রূপে
হারিয়ে যায় এ মন চুপে চুপে
প্রিয়ার রূপদরিয়ায় জীবন ভেলা ভাসে...
প্রেম মন্দিরে আজ জ্বলছে দীপালি
দুটি প্রাণের সহস্র বছরের মিতালি
হৃদয়ের আঙ্গিনায় প্রেমের দীপ জ্বালি।
সুনয়না ঠায় দাড়িয়ে নিয়ে পুষ্পাঞ্জলি
আলতো হাতে প্রিয়ার মণিবন্ধে
ধরেছি জড়িয়ে, প্রেম মোহবন্ধ
সুখের দৃষ্টি মেলে চোখে চোখ রাখি-
দুহাতে জড়িয়ে কপোল, চুমেছি প্রিয়ার আঁখি।
আনন্দ-শিহরণে তনুদেহ রোমাঞ্চে
যেন পুষ্পরাজি দুলছে মন মালঞ্চে
সজোরে জড়িয়ে ধরেছি এ বুকে
একসাগর আদর দিব আজ তোকে......!
No comments:
Post a Comment