Saturday, March 23, 2013

মুসাফির্



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

ভাবনার তেজী ঘোড়া কেন আজ ক্লান্ত, 
ইচ্ছে পাখি উড়তে গিয়ে কেন পথভ্রান্ত?

বসন্তের রূপের ছটা হতে চলছে ম্লান, 
শশিকর রাতভর করে নীরব অভিমান। 

আশাহত কেন আজ হৃদয় আঁখির দীপ্তি, 
করতে চায় কল্পনার ছবি আঁকা সমাপ্তি। 

চন্দ্র কান্ত কেন যেন হাসে এখন অল্প,
শেষ রেখা টানতে চায় জীবনের গল্প।

জীবন নদীর স্রোত যেন স্তব্ধ হতে চায় আজ, 
থেমে চলছে কেন যেন জীবন দপ্তরের কাজ। 

তবে কী মুসাফির যাবে চলে এই ধরা ছাড়ি, 
নাও পূণ্য-কড়ি! অসীম সাগর দিতে হবে পাড়ি।
১৪ টি মন্তব্য
Unnanউননুর২০ এপ্রিল ২০১২, ১০:০৩
শেষ পর্যন্ত হাল ছেড়না বন্ধু
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ এপ্রিল ২০১২, ১৬:২০
ধন্যবাদ আপনাকে অনেক অনেক। খুব ভালো থাকুন প্রিয়।

শুভেচ্ছা জানবেন।
sazzad77সাজ্জাদ হোসাইন২০ এপ্রিল ২০১২, ১০:১২
আশাহত কেন আজ হৃদয় আঁখির দীপ্তি, 
করতে চায় কল্পনার ছবি আঁকা সমাপ্তি। 


কবিতার ধারা খুব ভালো লাগলো।
যদি আপনি একটু কষ্ট করে সময় বের করতে পারেন তাহলে আপনার কবিতা পোস্ট করলে একটু থাকবেন এতে করে আমার মত আপনার কবিতা যাঁদের ভালো লাগে তারা ভালো লাগার সাথে কিছু ভালোবাসা ও পাবে আপনার কথায়।
শুভেচ্ছা জানবেন

bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ এপ্রিল ২০১২, ১৬:২৩
সাজ্জাদ হোসাইন ধুসর ভাই, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, সুন্দর মন্তব্য দেয়ার জন্য ।

খুব ভালো থাকুন।
শুভকামনা জানবেন
Shohiduzzamanপাপলু বাঙ্গালী২০ এপ্রিল ২০১২, ১২:৫৬
ভাল লাগলো খুব।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ এপ্রিল ২০১২, ১৬:২৪
আমারও ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।
shahidulhaque77শাহিদুল হক২০ এপ্রিল ২০১২, ১২:৫৬
জীবন নদীর স্রোত যেন স্তব্ধ হতে চায় আজ,
থেমে চলছে কেন যেন জীবন দপ্তরের কাজ।

তবে কী মুসাফির যাবে চলে এই ধরা ছাড়ি,
নাও পূণ্য-কড়ি! অসীম সাগর দিতে হবে পাড়ি।
 

এক কথায় অসাধারণ। এমন চেতনা দিয়ে আর কেউ কাব্য গড়তে চায় না। বেশ ভাল লাগল। মনটা ভরে গেল।
আপনার জন্য অভিনন্দন রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ এপ্রিল ২০১২, ১৬:২৬
মূল্যবান মন্তব্য প্রদান করে আপ্লোত করলেন শাহিদুল হক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব ভালো থাকুন।
শুভেচ্ছা রইলো।
Badal1995শওকত হোসেন বাদল২০ এপ্রিল ২০১২, ১৪:৩৩
অ-নে-ক ভাল 
শুভেচ্ছা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ এপ্রিল ২০১২, ১৬:২৭
শুভেচ্ছা আপ্নাকেও বাদল ভাই। ভালো থাকুন অনেক অনেক।

শুভকামনা রইলো।
Rabbaniরব্বানী চৌধুরী২০ এপ্রিল ২০১২, ১৫:৩৩
ধন্যবাদ আপনার কবিতাটি ভালো লাগল। " শেষ রেখা টানতে চায় জীবনের গল্প। " আরো ভালো লিখবেন। ভালো থাকবেন। ভালো ভালো কবিতা পাঠাবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২০ এপ্রিল ২০১২, ১৬:২৯
ধন্যবাদ আপনাকে অনেক অনেক।
ভালো থাকুন অনেক অনেক।
শুভকামনা জানবেন।
attariqসফেদ কুহেলি২০ এপ্রিল ২০১২, ১৮:৪৪
তবে কী মুসাফির যাবে চলে এই ধরা ছাড়ি, 
নাও পূণ্য-কড়ি! অসীম সাগর দিতে হবে পাড়ি।
 

শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ২১ এপ্রিল ২০১২, ০৩:৪৬
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।

No comments:

Post a Comment