Saturday, March 23, 2013

আজন্ম ক্ষমতা!



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

নেতা হলাম দেশের তরে
প্রেম রেখে,
বিবেকবান'রা শঙ্কিত আজ!
কী দেখে?

সবাই এবার জেনে গেছে, 
রক্ষক মোদের কী নেতা!
হায়েনা হলো মানব হৃদয়! 
এসব দেখে শঙ্কিতা।

নেতা মহোদয় মুচকি হাসেন 
পেতে মরণ ফাঁদের জাল,
গুম করে আর খুন করে 
ক্ষমতায় থাকবে্ চিরকাল(!?)


সুখের ঘরে আগুণ দিলো-
ক্ষমতায়!
নেতার বুকটা ভয়ে কাঁপে,
গদী যায়! 

দেশের চেয়ে ক্ষমতা বড়!
এসব কী?
মাবুষ মেরে দেশপাল হবে
ধিক্কার,ছিহ! 

মায়ের বুকে আগুণ জ্বলে
ছেলে হারিয়ে,
চির জনম ক্ষমতায় থাকবে-
দেশ জ্বালিয়ে!
১০ টি মন্তব্য
Rabbaniরব্বানী চৌধুরী৩০ এপ্রিল ২০১২, ০৭:৩৪
শুভ সকাল।

" নেতা মহোদয় মুচকি হাসেন 
পেতে মরণ ফাঁদের জাল,
গুম করে আর খুন করে 
ক্ষমতায় থাকবে্ চিরকাল "


ভালো লেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ এপ্রিল ২০১২, ১৫:২৬
ধন্যবাদ আপানাকেও। খুব ভালো থাকবেন।
শুভেচ্ছা থাকলো।
nchakmaগঙ্গা৩০ এপ্রিল ২০১২, ১০:১৩
শরীফ ভাইজান, চালাইয়া যান, সুন্দর হচ্ছে সন্দেহ নেই। শুভেচ্ছা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ এপ্রিল ২০১২, ১৫:২৪
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
খুব ভালো থাকুন। কাছে থাকুন।
শুভেচ্ছা জানবেন।
sazzad77সাজ্জাদ হোসাইন৩০ এপ্রিল ২০১২, ১০:২৫
সবাই এবার জেনে গেছে, 
রক্ষক মোদের কী নেতা!
হায়েনা হলো মানব হৃদয়! 
এসব দেখে শঙ্কিতা।
 

ভালো লাগলো 
শুভেচ্ছা

bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ এপ্রিল ২০১২, ১৫:২৩
ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা জানবেন।
salimmollahসেলিম মোল্লা৩০ এপ্রিল ২০১২, ১১:১২
একটু যত্ন নিলে আরো ভাল হতো মনে হয়।


শুভেচ্ছা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ এপ্রিল ২০১২, ১৫:২৩
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।
dollarজিনজির৩০ এপ্রিল ২০১২, ১৩:১২
খুবই ভাল লাগল। শুভেচ্ছা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ এপ্রিল ২০১২, ১৫:১৮
ধন্যবাদ জিঞ্জির ভাই,
শুভেচ্ছা আপনাকেও।

No comments:

Post a Comment