এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

প্রণয়ের আভাযুক্ত দীপ্ত চোখের তারায়
পাগলপারা মন অজান্তেই হারিয়ে যায়।
প্রাণের উঞ্চ শিহরণের গাঢ় সবুজ বনে
পুষ্প-পেলব হাত জড়িয়ে নিয়ে গেলে টেনে।
মায়াবিনী হরিণী কালো চোখের দৃষ্টির গভীরে
প্রণয়ের ঘোড়ায় চড়িয়ে নিয়ে গেলে কোন সুদূরে!
পথ হারা এ-মন ভালোবাসাবাসির মধু বনে-
প্রাণের আকুলতায় মন অন্তরিন মমতার টানে।
আকাশ গঙ্গায় তারা হয়ে প্রণয় দীপ জ্বালালে
মেঘ হয়ে উড়ে উড়ে খুঁজি, কোথায় পালালে!

No comments:
Post a Comment