Saturday, March 23, 2013

জোনাকি



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

হাসুনোহানা্র সৌরভে মুগ্ধ কিছুক্ষণ
হৃদয়ের আঙ্গিনায় আলোর বিচ্ছুরণ।

সুখের কুহেলিকা আপ্লোত করে মন
স্বপ্নিল জ্যোছনা প্রাণ করে আলিঙ্গন।

সন্ধ্যার শিরশির হাওয়া উড়িয়ে দেয় চুল
সুখের-স্রোত ভরিয়ে দেয় নদীর দু'কূ্‌ল।

প্রিয়ার হাসিতে ভেঙ্গে যায় মনের শুনশান 
হৃদয়ের উঞ্চ ছোঁয়ায় রঙ্গিন করে দেয় প্রাণ।

আঁধার নীলিমায় জ্বলে উঠে সুখতারা
ভালোবাসার মধুবনে হৃদয় পাগলপারা।

জোনাকির মিটিমিটি আলোর প্রজ্বলন
শিখিয়ে দেয়, হে মানব করো অন্তর্দীপন।
২ টি মন্তব্য
moktharমোকতার হোসেন০৩ মে ২০১২, ০০:১৪
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু০৩ মে ২০১২, ০৯:৫৮
আঁধার নীলিমায় জ্বলে উঠে সুখতারা
ভালোবাসার মধুবনে হৃদয় পাগলপারা।


আপনার হৃদয় স্থির হোক এই কামনা। দারুণ লাগল প্রিয়

No comments:

Post a Comment