এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

চাওয়া নামক চঞ্চল পায়ে ঝর্ণা ছুটে এসে
জীবন নদীর সাথে দৃষ্টি বিনিময়ে কথা হলো।
খরস্রোতা জীবন নদী মুচকী হেসে হাত বাড়ালো-
কিরে বন্ধু! তোকে দেখে মনে হলো না পাওয়া
বেদনার ছায়া ও বিষন্নতার প্রতিচ্ছবি। বুঝেও না বুঝার ভান করে হাতে হাত রেখে দৃষ্টি বিনিময়ে মনে হলো হাজার বছরের না বলা জমাট বাঁধা কথাগুলো বরফ গলে নদীর বুকে হিমেল স্পর্শের হাত বুলিয়ে বুঝাতে চাইলো- তোর সময়ের স্রোতে আমার আলিঙ্গন, আয় সব দুঃখ,
দীর্ঘশ্বাসকে আনন্দঘন মুহূর্তের ছোঁয়ায় জীবন্ত করে সময়টাকে উপভোগ করার প্রয়াসে মত্ত হই, হারিয়ে যাই কাল নামক প্রশান্ত মহাসাগরে উত্তাল তরঙ্গের ছোঁয়ায়, স্বর্গ করে নেই
প্রতিটা নীল কষ্টকে পলে পলে রাঙ্গিয়ে দিয়ে অনিন্দ্য সুন্দর স্বপ্নাবেশে।
No comments:
Post a Comment