Friday, March 22, 2013

.... একাকীত্বের নীল কষ্ট





প্রজাপতির একাকীত্বের নীল কষ্ট
...................................

আমায় বিশ্বাস কর অদিতি!
ঐ যে দেখছ! নীলাম্বরের অপুর্ব রংধনু! জান!
তুমি চাইলে ঐ রংধনুর মাল্টী রং এনে তোমার স্বপ্নিল 
ডা্না রাঙ্গিয়ে দেব--
শুধু একবার ডানা মেলে উড়ে উড়ে 
তোমার কিশোরী বেলার দুরন্তপনায় ফিরে এস....
হ্যা! তোমাকে আসতেই হবে....

তোমার অনাবিল আনন্দের অর্ণব জলে আমি নিজকে হারাতে চাই ।
স্বপ্নাবিষ্ট তোমার সরোবরে সাঁতার কেটে আপ্লুত হবো, 
জলকেলির সময় তোমার মুখ-কমলে জল সিঞ্চন করব, 
আর তুমি রাগত স্বরে বলবে- 'এই দু--ষ্ট! তোমার দুরন্তপনা 
এখনো শেষ হলো না!' তোমার চক্ষুপল্লবে 
সিঞ্চিত জলের মৃদু আঘাতে
যখন ক্রুদ্ধ হয়ে ঝাঁপ দিয়ে আমাকে জড়াবে-
আমার লোমশ বোকে' নিবিড় ছোঁয়ায় 
হৃদয়ের উঞ্চালিঙ্গনে তোমার মনের সব কালিমা মুছে দেব।
আমার স্নিগ্ধালিংগনে আবার সেই কিশোরী বেলার 
নবপল্লবে পল্লবিত হবে।

তুমি দেখেনিও! তোমার প্রাণোচ্ছল মুখচন্দ্রিকা দেখে 
ধূসর জীবনে পার্থিব স্বর্গের শত দীপ জ্বা্লাব.....
শুধু তোমার জন্য অতলান্তের হিমশীতল
জলরাশির তল থেকে মুক্তা কুড়িয়ে এনে-
তোমার সবুজ অরণ্যে সুখের নীড় রচনা করব। 

জান! তোমার প্রাণবন্ততা, তোমার দুরন্তপনা 
আমার সমগ্র সত্ত্বাকে উজ্জীবিত করে.......
তোমার সুখস্পর্শের প্রতিটি উচ্ছ্বেসনে 
আমার পুষ্পিত আত্মাকে সঞ্জীবিত করে....... । 
আমি বার বার শুনতে চাই তোমার প্রতিটি নিঃশ্বাস।

একাকীত্বের নীল কষ্টে ক্লান্ত প্রজাপতির ডানাকে 
ভা্লোবাসার কোমল ছোঁয়ায় আবার প্রাণবন্ত করে 
নবজীবনের আস্বাদের জন্য আমার সমগ্র প্রয়াস.....
হ্যা প্রজাপতি! তোমাকে আবার প্রাণবন্ত হয়ে 
রঙ্গিন ডানায় উড়তেই হবে....
১৪ টি মন্তব্য
anila08অনিলা জামান২৬ জানুয়ারি ২০১২, ১৫:৪২
simply awesome..... just comment korar jonno sign inn korlam....khub khubb khuuubbbb valo laglo....valo thakun....
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ জানুয়ারি ২০১২, ১৬:১৬
অনুপ্রেরণা দানের জন্য কৃতজ্ঞ


কেন নয়! অবশ্যই . ...................ভালো থাকবেন আপনিও............................................
Niloy1073নির্ঝর নাসির২৬ জানুয়ারি ২০১২, ১৬:০১
পড়ে খুব ভাল লাগল।
শুভকামনা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ জানুয়ারি ২০১২, ১৬:১৯
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। 
Shahalambadshaশাহ আলম বাদশা২৬ জানুয়ারি ২০১২, ১৭:০০
মন্দ নয়--ক্রন্দসীতে লেখার আমন্ত্রণ --- ক্রন্দসী

Your text to link...
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ জানুয়ারি ২০১২, ২১:১৬
অনেক অনেক ধন্যবাদ বাদসা ভাইকে আমন্ত্রণ জানানো এবং মন্তব্য করার জন্য
dollarজিনজির২৬ জানুয়ারি ২০১২, ১৭:২৫
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৬ জানুয়ারি ২০১২, ২১:০৮
hrashedinহানিফ রাশেদীন২৭ জানুয়ারি ২০১২, ০০:৩২
ভালো লাগা রইলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৭ জানুয়ারি ২০১২, ০৩:১৪
নিয়ে নিলাম, অনেক অনেক ধন্যবাদ হানিফ ভাই। কৃতজ্ঞ। শুভেচ্ছা জানবেন
amanulনিঝুম অরণ্য২৭ জানুয়ারি ২০১২, ০১:৩৯
ভালো লাগা রেখে গেলাম!!
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৭ জানুয়ারি ২০১২, ০৩:১২
নিয়ে নিলাম, অনেক অনেক ধন্যবাদ ভাইয়্যা।কৃতজ্ঞতা রেখে গেলাম।নিঝুম অরণ্য ভাই ভাল থাবেন। শুভেচ্ছা জানবেন
Saifbhuyanসাইফ ভূঁইয়া২৭ জানুয়ারি ২০১২, ০৩:১০
আহা কি যে অনিন্দ্য সুন্দর কবিতাটি ...!
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৭ জানুয়ারি ২০১২, ০৩:১৭
সাইফ ভাইয়ের উপস্থিতিতেই অনেক আনন্দ পেলাম।আগামী দিনলুলোতে আরো অনেক ভাল থাকবেন। শুভেচ্ছা জানবেন।

No comments:

Post a Comment