Friday, March 22, 2013

ইচ্ছা



জীবনের ডাইরি থেকে ঘুচে যাক 
দুঃখ-স্মৃতির পাতা,
মনের ক্যাম্পাস থেকে সরে যাক
না-বলা ব্যাথা।

জীবন মরুভূমির অরণ্যে গজাক 
সৃষ্টিশীল বৃক্ষ,
জাতীয় জীবনে' সংকীর্ণ বক্ষে সৃষ্টি হোক
ভালোবাসার অন্তরীক্ষ।

পারস্পরিক হিংসা-বিদ্বেষের তিমীরে
জ্বলে উঠুক ভ্রাতৃত্বের দীপ, 
নরপষুর রক্ততৃষিত নদীর বুকে জেগে উঠুক
মানবতার দ্বীপ।

মাজলুমের রক্ত কণিকায় জ্বলে উঠুক
প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ, 
জাতীয় নীরব,নীথর মানস সায়রে
ধেয়ে আসুক সমৃদ্ধির তরঙ্গ।

চিরতরে নিপাত যাক নরপিশাচের 
বিষাক্ত দাঁত
মাতৃভূমির সবুজ ললাটে উদিত হোক
সুখ-সমৃদ্ধির রাঙ্গা প্রভাত।
২৩ টি মন্তব্য
neelaloনীল নয়না০২ মার্চ ২০১২, ১৫:১২
সুন্দর একটি কবিতার জন্য ধন্যবাদ
শুভকামনা
কেমন আছেন?
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৫:২২
আলহামদু লিল্লাহ, ভালো আছি, কেমন আছেন আপনি? অভিনন্দন আপনাকে। সুনন্দর একটি মন্তব্য করার জন্য কৃতজ্ঞ।

শুভকামনা আপনার জন্যও ............
neelaloনীল নয়না০২ মার্চ ২০১২, ১৫:৩৫
আমিও ভালো আছি
সর্বদা ভালো থাকুন এই প্রত্যাশাই করি
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৫:৪৪
আপনার এই সুন্দর প্রত্যাশার জন্য কৃতজ্ঞ।ভালো থাকুন এবং সুখী হোন জীবনে এই শুভকামনা রইলো আপনার জন্য নীল নয়না
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী০২ মার্চ ২০১২, ১৫:১৯
জীবন মরুভূমির অরণ্যে গজাক 
সৃষ্টিশীল বৃক্ষ,
জাতীয় জীবনে' সংকীর্ণ বক্ষে সৃষ্টি হোক
ভালোবাসার অন্তরীক্ষ। 

এ আমাদের সর্বজনীন চাওয়া ....ভালো লাগলো কবিতা .... 
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৫:২৫
এ আমাদের সর্বজনীন চাওয়া ...যেন কোন একদিন পাওয়া হয় ।ভালো লাগলো আপ্নার সুন্দর মন্তব্য।

শুভেচ্ছা 
Kazi007কাজী তুষার০২ মার্চ ২০১২, ১৫:৩০
চিরতরে নিপাত যাক নরপিশাচের
বিষাক্ত দাঁত
মাতৃভূমির সবুজ ললাটে উদিত হোক
সুখ-সমৃদ্ধির রাঙ্গা প্রভাত। 

অসাধারণ 

শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৫:৪১
কাজী তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা থাক্লো আপনার জন্যো। ভালো থাকবেন।
sazzad77সাজ্জাদ হোসাইন০২ মার্চ ২০১২, ১৫:৪৩
মাজলুমের রক্ত কণিকায় জ্বলে উঠুক
প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ, 
জাতীয় নীরব,নীথর মানস সায়রে
ধেয়ে আসুক সমৃদ্ধির তরঙ্গ। 
ভালো লিখেছেন, ভালো থাকবেন।
শুভ কামনা রইল

bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৫:৪৭
আপনার জন্যও সর্বদা শুভকামনা সাজ্জাদ হসাইন ধুসর ভাই, ভালো থাকবেন।
sazzad77সাজ্জাদ হোসাইন০২ মার্চ ২০১২, ১৬:৪০
ধন্যবাদ ভাই 
ponchom‍‍পঞ্চম০২ মার্চ ২০১২, ১৫:৪৫
সুন্দর শব্দ চয়ন।
ধন্যবাদ
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৫:৪৯
পঞ্চম ভাই, শুভেচ্ছা জানবেন। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
meherajsarmin1পাহাড়ী০২ মার্চ ২০১২, ১৬:৪৮
সুন্দর... ভালো লাগলো ... শুভেচ্ছা নিন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৭:১০
নিলাম এবং শুভেচ্ছা আপনাকেও পাহাড়ী, কৃতজ্ঞ সময় করে পড়ার জন্য।
SaifullahSaifসাইফুল্লাহ সাইফ০২ মার্চ ২০১২, ১৭:৩৪
বেশ ভাল লাগল । অনেক সুন্দর কবিতা ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ মার্চ ২০১২, ১৭:৩৯
ধন্যবাদ আল্লাহর তরবারী সাইফুল্লাহ ভাই। ভালো থাকবেন
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক০২ মার্চ ২০১২, ১৮:৩৩
সুন্দর। ভাল লাগল
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৩ মার্চ ২০১২, ০৩:৩৩
শ‍হীদুল ইসলাম প্রামানিক ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।




শুভেচ্ছা রইলো
dollarজিনজির০৩ মার্চ ২০১২, ১৩:১৬
খুব খুব ভাল লাগল। চমৎকার। ভাল থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৬ মার্চ ২০১২, ১৭:২৪
ধন্যবাদ জিঞ্জির ভাই, ভালো থাকবেন অনেক।
kabirbdboyকাছের মানুষ০৩ মার্চ ২০১২, ১৩:৩৭
পারস্পরিক হিংসা-বিদ্বেষের তিমীরে
জ্বলে উঠুক ভ্রাতৃত্বের দীপ, 
নরপষুর রক্ততৃষিত নদীর বুকে জেগে উঠুক
মানবতার দ্বীপ।

চমতকার হয়েছে।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৬ মার্চ ২০১২, ১৭:২৬
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

No comments:

Post a Comment