Saturday, March 23, 2013

অগ্নি তরুণ



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

নিজ দেশে, নিজ ঘরে
নেই নিরাপত্তা, 
ক্ষমতার লড়াইয়ে
করা হয় হত্যা।

কুপাত্রে কন্যা দান 
কুনেতায় দেশ, 
জান গেলো মান গালো
দেশ হলো শেষ।

এদেশ আমার,এদেশ তোমার
এদেশটা সবার, 
লুটেরারা জোরে গড়ে
অর্থের পাহাড়।

পথে ভয়, বাজারে ভয়
ভয় নিজ ঘরে, 
স্ত্রী, সন্তান, মা'য়ের বুক
শঙ্কিত ডরে।

অভাব ভাতের, নিরাপত্তার 
ভয় সম্পদের, 
কখন কোনটা হারায়
ভয় বড় জানের। 

কোথায় দেশের অগ্নি তরুণ
জাগো দেশের তরে,
ছিনিয়ে আনো স্বাধীনতা
হও গর্বিত দেশ গড়ে।
২৪ টি মন্তব্য
kamaluddinকামাল উদ্দিন১৯ এপ্রিল ২০১২, ০৭:৩৪
কোথায় দেশের অগ্নি তরুণ
জাগো দেশের তরে,
ছিনিয়ে আনো স্বাধীনতা
হও গর্বিত দেশ গড়ে।


.............জাগতেই হবে, দেয়ালে পিঠ ঠেকে গেলে কিইবা আর করার থাকে, তাই আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই কোথায় দেশের অগ্নি তরুণ জাগো দেশের তরে-----
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:১৩
অনেক অনেক ভালোবাসা আপনার জন্য কামাল ভাই
ভালো থাকবেন।
mswadheenআরীফ খান স্বাধীন১৯ এপ্রিল ২০১২, ০৭:৫৪
লিখেছে শরীফ
করছি তার তারিফ। 
লিখেছেন তিনি বেশ
সত্যিই দেশ হয়ে গেছে শেষ।
NEWSBANGLADESHনিউজ বাংলাদেশ ডট কম১৯ এপ্রিল ২০১২, ১২:২৩
ভাই আরীফ
ঠিক আছে
আপনার তারিফ
দেশ হয় নাই শেষ
লড়েত হবে বেশ
এদেশটা যে সবার
দেব না করতে আর
লুটেরারা খাবার।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:১৪
ধন্যবাদ আরীফ ভাই।
শুভেচ্ছা জানবেন
sakbdসাআখান১৯ এপ্রিল ২০১২, ০৮:৪৭
খুব ভালো লাগলো কবিতাখানি। দেশের দুরাবস্থার কথা কবি দারুন ফুটিয়ে তুলেছেন। ভালো থাকবেন।
sakbdসাআখান১৯ এপ্রিল ২০১২, ০৮:৪৮
কুপাত্রে কন্যা দান 
কুনেতায় দেশ, 
জান গেলো মান গালো
দেশ হলো শেষ- সহমত শরিফ ভাই।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:১৬
অসংখ্য ধন্যবাদ সাআখান আপনাকে।
শুভকামনা রইলো
meherajsarmin1পাহাড়ী১৯ এপ্রিল ২০১২, ১০:০৪
কোথায় দেশের অগ্নি তরুণ
জাগো দেশের তরে,
ছিনিয়ে আনো স্বাধীনতা
হও গর্বিত দেশ গড়ে। ... জাগতে হবে......।। শুভেচ্ছা রইলো ...
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:১৭
ধন্যবাদ পাহাড়ী আপনাকে। ভালো থকুন অনেক অনেক।

শুভেচ্ছা
Kader79কাদির৭৯১৯ এপ্রিল ২০১২, ১০:২৯
অনেক ভাল লাগলো। অবশ্যই জাগতে হবে কবি। ধন্যবাদ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:১৯
কত আর প্রাণ শেষ হবে!!

ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা
Rabbaniরব্বানী চৌধুরী১৯ এপ্রিল ২০১২, ১০:৪৮
ধন্যবাদ আপনার ছড়াটি ভালো লাগল। " পথে ভয়, বাজারে ভয়, ভয় নিজ ঘরে, " ভালো থাকবেন। ভালো ভালো ছড়া পাঠাবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:২০
ধন্যবাদ রাব্বানী ভাই।
ভালো থাকবেন
শুভেচ্ছা জানবেন।
NEWSBANGLADESHনিউজ বাংলাদেশ ডট কম১৯ এপ্রিল ২০১২, ১২:০৯
কুনেতায় দেশ ......... ভাল বলেছেনতো। এমন আরো লিখবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:২২
কোথায় যে এর শেষ.......!

ধন্যবাদ ভাই 
শুভেচছা জানবেন।
ayesha1960আয়েশা আহমদ১৯ এপ্রিল ২০১২, ১২:১৩
আমি তো ভয়ে কুঁকড়ে যাই প্রায়ই । কোথা সে তরুণের দল ...
শুভকামনা রইলো ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:২৪
ভয়ে আতঙ্কিত আজ সবাই।
ভালো থাকুন, থাকুন নিরাপদে।
শুভেচ্ছা রইলো।
kamaluddinকামাল উদ্দিন১৯ এপ্রিল ২০১২, ১২:১৯
আইজকা মনে হয় মডারেরদের ছুটির দিন
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:২৬
কিতা অইচে আবার
sumonkantidasসুমন কান্তি দাস১৯ এপ্রিল ২০১২, ১২:২৯
কোথায় দেশের অগ্নি তরুণ
জাগো দেশের তরে,
ছিনিয়ে আনো স্বাধীনতা
হও গর্বিত দেশ গড়ে...
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৪:২৫
ধন্যবাদ আপনাকে সুমন কান্তি।
শুভেচ্ছা
Rjamilরশীদ জামীল১৯ এপ্রিল ২০১২, ১৫:০৬
কোথায় দেশের অগ্নি তরুণ
জাগো দেশের তরে,
ছিনিয়ে আনো স্বাধীনতা
হও গর্বিত দেশ গড়ে।
 

--------------------- তরুণরা জাগবেই । এ দেশ কারো দান বা দয়ার নয়। রক্তের দামে কেনা। 
এ দেশটি মাথা তুলে দাড়াবেই, তারুণ্যের হাত ধরে।

--------------------------------
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৯ এপ্রিল ২০১২, ১৫:১৬
তরুণদের তারুণ্যতা জ্বলে ওঠোক অগ্নি লাভায়.......

No comments:

Post a Comment