Friday, March 22, 2013

.... ফিরে দেখা



 

তোমার মোহিনী রূপের আবেশে মুগ্ধ 
মনোজগতে অহর্নিশ ঝঞ্ঝাবাত চলছে......
কালের ঘন্টা বয়ে চলছে নিরবধি।
দিনের ক্লান্ত দেহ রাতের কোলে
মাথা রেখে যখন নিদ্রা বিভোর।
মনের কোন এক সুদূর দিগন্তে
তোমার প্রতিচ্ছবি আনাগোনা করছে।
প্রভাতের সূর্যালোক আড়মোড়া দিয়ে 
পূর্বাকাশে উঁকি মেরে জানিয়ে দিল
আর একটি দিন মাহাকালের গহ্বরে
বিলীন হতে চলছে......

আজও 
তোমার মোহিনী ছায়া 
জীবনের অমূল্য মূহুর্তগোলো 
দহন করা থেকে নিবৃত্ত নয়।
আর কত কাল...?
১৪ টি মন্তব্য
arafinমোঃ শামসুল আরেফিন২৮ ডিসেম্বর ২০১১, ১৩:০৯
সুন্দর লাগলো।

প্রভাতের সূর্যালোক আড়মোড়া দিয়ে
পূর্বাকাশে উঁকি মেরে জানিয়ে দিল
আর একটি দিন মাহাকালের গহ্বরে
বিলীন হতে চলছে......
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:০৫
ভাল লাগার জন্য আরেফিন ভাই কে ধন্যবাদ।
Shohiduzzamanপাপলু বাঙ্গালী২৮ ডিসেম্বর ২০১১, ১৫:১১
আজও
তোমার মোহিনী ছায়া
জীবনের অমূল্য মূহুর্তগোলো
দহন করা থেকে নিবৃত্ত নয়।
আর কত কাল...?


চমৎকার লিখেছেন। ভাল লাগলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:২৬
ভাল লাগার জন্য অসংখ্য ধন্যবাদ বাংগালী ভাইকে।
dhighi০০১দীঘি২৮ ডিসেম্বর ২০১১, ১৫:১৪
মোহনিয়তা ছেয়ে থাকুক চিরকাল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৪১
শোভেচ্ছা রইলো আপনার জন্য দীঘি ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
jannatiজান্নাতী২৮ ডিসেম্বর ২০১১, ১৫:১৬
প্রভাতের সূর্যালোক আড়মোড়া দিয়ে
পূর্বাকাশে উঁকি মেরে জানিয়ে দিল
আর একটি দিন মাহাকালের গহ্বরে
বিলীন হতে চলছে......


চমৎকার!!
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৩৭
একগোচ্ছ প্রীতি
আপনাকে
জান্নাতী
শেয়ার করার জন্য শোভেচ্ছা ।
nitibakkoনীতিবাক্য২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৩৭
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৮ ডিসেম্বর ২০১১, ১৫:৪০
শোভেচ্ছা নীতিবাক্য ভাইকে।
anila08অনিলা জামান২৯ ডিসেম্বর ২০১১, ০২:৫৩
আর কত কাল?

ভাল লাগল খুব।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ ডিসেম্বর ২০১১, ০৮:৫৬
ভাল লাগল জেনে খুব খুশি হলাম প্রিয় অ জা। প্রেরণা যোগাবার জন্য অনেক অনেক কৃতজ্ঞ। ভাল থাকার একান্ত কামনা চাতকী।
nilefoolমো: নাদিম হোসেন২৯ ডিসেম্বর ২০১১, ১৩:১৬
কবির প্রতি শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৯ ডিসেম্বর ২০১১, ১৫:২৯
নীলফুল ভাইকে অনেক অনেক শোভেচ্ছা।

No comments:

Post a Comment