Tuesday, March 26, 2013

........শুভেচ্ছা



এইচ এম শরীফ উল্লাহ


ভালো থাকিস খোকা, তোরা ভালো থাকিস
বুকের উঞ্চ ভালোবাসায় সদা ডোবে থাকিস
মায়ের আঁচল, বাবার দোয়ার বেষ্টনিতে
থাকিস সদা, ভালোবাসার আরশিতে।

তোদের মুখে সত্য সুখের হাসি
সুখ খুঁজে পাই রাশি রাশি!
শুভ ইচ্ছে মোদের আছে যতো
দিচ্ছি তোদেরই, চাস আর কতো!

উদার মনের আকাশে যতো আছে আলো
দিতে চাই তোদেরই, থাকিস খোকা ভালো!
যাসনে দূরে খোকা, অশুভরা যে থাকে ঐখানে
অশুভ ছায়া পাবে যে তুদের, শঙ্কা জাগে এই মনে।

লেখা পড়া শিখিয়ে তোদের মানুষ করতে চেয়েছি
শুভেচ্ছার যতো খড়কুটো তোদের তরেই পুড়িয়েছি;
কেমনে ভুলে থাকিস আজ জন্মদাত্রী মা'য়ের কথা......!
বুঝিস না আজ বৃদ্ধ বাবার দুঃখ ব্যথা......!

তবুও বুকের মাঝে শুভেচ্ছাটুকু জেগে থাকে
পর ভাবতে পারি নি রে তোদের সেই জন্ম থেকে
এতটুকু সহানুভূতি দিতে যদি না পারিস!
তবুও তোরা আমরণ সুখে থাকিস, খোকা সুখে থাকিস!
--------------------------------
১ ডিসেম্বর,২০১২
দাম্মাম
৮ টি মন্তব্য
imran121দিশেহারা জীবন০২ ডিসেম্বর ২০১২, ০১:৪৪
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ ডিসেম্বর ২০১২, ১৬:১৪
অনেক ব্যস্ত মনে হয়! ধন্যবাদ ব্লগে আসার জন্য।
fardoushaফেরদৌসা০২ ডিসেম্বর ২০১২, ০১:৪৭
তবুও বুকের মাঝে শুভেচ্ছাটুকু জেগে থাকে
পর ভাবতে পারি নি রে তোদের সেই জন্ম থেকে
এতটুকু সহানুভূতি দিতে যদি না পারিস!
তবুও তোরা আমরণ সুখে থাকিস, খোকা সুখে থাকিস!



হুম তাইতো তারা মা বাবা ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ ডিসেম্বর ২০১২, ১৬:১৫
জী আপু। তই আপনি আছেন কেমন!
salimmollahসেলিম মোল্লা০২ ডিসেম্বর ২০১২, ১০:৫৬
শুভ ইচ্ছে মোদের আছে যতো
দিব তোদেরই, চাস আর কতো!

শুভ ইচ্ছে মোর আছে যতো
দিব তোদেরই, চাস আর কতো!

কেমন হতো?
bonofolএইচ এম শরীফ উল্লাহ০২ ডিসেম্বর ২০১২, ১৬:১৬
এখানে মা-বাবা। সো মোরা দেয়া হয়েছে। শুভেচ্ছা।
kuhookকুহক০২ ডিসেম্বর ২০১২, ১৯:২৩
খোকারা ভালো থাকুক।
শুভেচ্ছা
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৪ ডিসেম্বর ২০১২, ১৬:৫৩
কুহক ভাইকে সশরীরে ব্লগে দেখে ভালো লাগছে।
শুভকামনা জানবেন।

No comments:

Post a Comment