Friday, March 22, 2013

ন্যায়বিচারের অঙ্গীকার



শোনেছ কী তুমি 
মাযলুমের হৃদয়ের হাহাকার!
যিনি ফরিয়াদ করেন
বারবার মুক্তি পাবার
পাবে কী সে ন্যায়বিচার?

যার প্রতিটি দীর্ঘশ্বাস ঘুরেফিরে 
বায়ুমন্ডল কে ভারি করে তুলে।
যার মনের এক একটা কষ্ট
হিমালয় পর্বতের মতো জগদ্দল।
যার এক একটা দীর্ঘশ্বাস
বাতাস কে বিষাক্ত ছোবলে
বার বার দংশন করে,
বায়ুমন্ডলের প্রতিটি শূন্যস্থান কে
বিষাক্ত করে তোলে।

হে রাস্ট্রের মহানায়ক,
তুমি কি হতে পার না
একটি সততার প্রতীক!
হে নরদেব,
তুমি কি হতে পার না 
অত্যাচারিতের একটি আশ্বাস!
হে আজকের মাহাবিচারক,
তুমি কি হতে পার না
বঞ্চিতের ন্যায়বিচারের প্রতীক!
হে শাণিত বিবেকের মহাপুরুষ,
তুমি কি হতে পার না 
একটি ন্যায়বিচারের অগ্রদূত!
হে মানব সভ্যতার শাণিত বিবেক,
তুমি কি হতে পার না
একটিবার ন্যায়বিচারের অঙ্গীকার!
৮ টি মন্তব্য
enter10প্রিয়দীপ২৪ ডিসেম্বর ২০১১, ১২:৪২
শেষ স্তবকটি বেশ ভালো লাগলো ।।
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৪ ডিসেম্বর ২০১১, ১৫:৩৭
শেয়ার করার জন্য অনেক ২ শভেচ্ছা, ভাল থাকবে্ন ।
arafinমোঃ শামসুল আরেফিন২৪ ডিসেম্বর ২০১১, ১২:৪৩
সুন্দর.

হে মানব সভ্যতার শাণিত বিবেক,
তুমি কি হতে পার না
একটিবার ন্যায়বিচারের অঙ্গীকার!
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৪ ডিসেম্বর ২০১১, ১৫:৩৩
শেয়ার করার জন্য ধন্যবাদ আরেফিন ভাইয়্যা।
nilbalokনীলবালক২৪ ডিসেম্বর ২০১১, ১৩:০৯
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৪ ডিসেম্বর ২০১১, ১৫:৩৫
Abdukkhalikচাচাজি২৪ ডিসেম্বর ২০১১, ১৬:২৫
bonofolএইচ এম শরীফ উল্লাহ২৪ ডিসেম্বর ২০১১, ২০:৫১
শোভেচ্ছা .....

No comments:

Post a Comment