Saturday, March 23, 2013

রঙ্গিন ফানুস



এইচ এম শরীফ উল্লাহ
 

এলো মেলো বেঁকে চলে জীবন নদী
কোথায় যে হারাতে চায় মোর হৃদি।
মন পাখী উড়ে চলে কোন অজানায়
ঘুরে ফিরে হারায় যে হৃদয় নীলিমায়।

না গাওয়া গানের সুরের মধু মূর্ছনা 
হৃদয়ের কর্ণে শুনি যে তার দুঃখ-বেদনা। 
হারাতে চায় সদা পহাড়ী লাল মাটির গন্ধে
বাঁধ সাধে পাজি কাকের দল চলার ছন্দে।
কথা বলে ফুরাতে চায় মনের ব্যাথা তারাদের সাথে 
ভোরের হাওয়ায় মিশে যেতে চায় মন প্রতি প্রভাতে। 
রাত দুপুরে শহরের 'পরে উড়তে চায় অদিতির ডানায়
সদা চঞ্চলা মন চাহে না থাকিতে বদ্ধঘরের কোনায়। 
হতে আপ্লোত চায় মন ক্ষণে প্রতি ক্ষণে প্রণয় শিশিরে 
হারাতে চায় মন রাঙ্গা ফানুস হয়ে সেই অজানা সুদূরে।
১৬ টি মন্তব্য
pramanik99শ‍হীদুল ইসলাম প্রামানিক৩০ মার্চ ২০১২, ২২:৪৯
সুন্দর
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৩৫
অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহিদুল ইসলাম ভাই।

খুব ভালো থাকুন।

শুভকামনা থাকলো।
Rongpencilরঙপেন্সিল৩০ মার্চ ২০১২, ২২:৫০
বাহ! সুন্দর লিখেছেন। 
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৩৭
ধন্যবাদ আপনাকে রংপেন্সিল আপনাকে।
খুব ভালো থাকুন।
শুভেচ্ছা জানবেন।
Kazi007কাজী তুষার৩০ মার্চ ২০১২, ২২:৫১
ভোরের হাওয়ায় মিশে যেতে চায় মন প্রতি প্রভাতে। 

লাইনটি হৃদয় ছুয়ে গেল
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৪১
ধন্যবাদ অনেক অনেক আপনাকে ভাই।

খুব ভালো থাকুন।

শুভকামনা রইলো।
meherajsarmin1পাহাড়ী৩০ মার্চ ২০১২, ২২:৫৮
শুভেচ্ছা ... শুভকামনা
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৪০
ধন্যবাদ পাহাড়ী ।

শুভকামনা জানবেন
খুব ভালো থাকুন।
proprodeeptoপ্রদীপ্ত প্রদীপ৩০ মার্চ ২০১২, ২২:৫৯
''না গাওয়া গানের সুরের মধু মূর্ছনা
হৃদয়ের কর্ণে শুনি যে তার দুঃখ-বেদনা।''

শুভ কামনা
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৪২
ধন্যবাদ আপনাকে।

শুভকামনা থাকলো।
sazzad77সাজ্জাদ হোসাইন৩০ মার্চ ২০১২, ২৩:০০
এলো মেলো বেঁকে চলে জীবনের নদী
কোথায় যে হারাতে চায় মোর হৃদি।
মন পাখী উড়ে চলে কোন অজানায়
ঘুরে ফিরে হারায় যে হৃদয় নীলিমায়।
 

ভালো লাগলো। দারুণ হয়েছে।
শুভ কামনা রইল

bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৪৩
অসংখ্য ধন্যবাদ ভাই।

খুব ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
elebele62অরিত্র অন্বয়৩০ মার্চ ২০১২, ২৩:০৩
কবিতা ভাল লাগলো। শুভকামনা জানবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৪৪
অসংখ্য ধন্যবাদ প্রিয় অরিত্র অন্বয় আপনাকে।

খুব ভালো থাকুন।

শুভেচ্ছা নিন।
agnidiptoshimantoমোঃ মুজিব উল্লাহ৩০ মার্চ ২০১২, ২৩:০৫
শুভকামনা ভাইয়া
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ মার্চ ২০১২, ১৫:৪৫
ধন্যবাদ মুজিবুল্লাহ ভাই।

খুব ভালো থাকুন।

শুভেচ্ছা

No comments:

Post a Comment