
মনের ভেজা আকাশের জমাট বাঁধা কষ্টগোলো
যখন অতি অভিমানে গলতে থাকে,
হৃদয়ের হাহাকারের দীর্ঘশ্বাস বাষ্পাকারে
একটু একটু করে হাওয়ায় মিশতে থাকে,
তখন জীবন চলার পথ যেন এগোয় না।
কালের পা যেন থেমে থেমে বলে দিতে চায়,
তুমিই আমার জীবনে একান্ত প্রয়োজন হে মধুমালতী।
তখন তোমাকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছেগোলো
এক ধ্বংসকারী দানবীয় শক্তি হয়ে
হৃদয়াকাশকে দোমড়ে মোচড়ে চুর্ণ করে
ছোড়ে ফেলে দিতে চায়।
তুমিই তো পার আমার জীবন কাননে পল্লবপুঞ্জে,
চির বাসন্তী উপহার দিতে।
তুমি কি পাও না শুনতে !
এই দেখ কান পেতে,
কালবোশেখী ঝড়ের ধ্বংসকারী গর্জন।
ঊর্মিল বিক্ষুব্ধ জীবন সমুদ্রের তান্ডবতা!
শুনছো! আরো একটু খেয়াল করে দেখ!
তা যদি তোমার দৃষ্টিগোচর হতো,
তুমি কী এতটা দূরে সরে থাকতে পারতে?
জানি,পারতে না।
তোমার সুকোমল হাতে আমার হাত ধরে
বলতে, চল ওই যে সবুজ মাধবী লতায় ঘেরা,
মনোরম স্থানটায় ঘুরে আসি।
তুমি আমার হাত ধরে টেনে আগে আগে ছোটে চলতে,
আর তোমার লাল ওড়নাটা, কালো লম্বা চুল-গোচ্ছ
বাতাসে উড়ে উড়ে আমাকে কি যেন এক
আনন্দের স্বপ্নপুরিতে নিয়ে যেত!
জান! তোমার 'নিবিড় সঙ্গ' যেন আমার জীবন
আকাশের অভ্রনীল দীগন্তে শহস্র তারার আলেয়া,
এ যেন জীবন সমুদ্রের ঘন কালো কুয়াশাচ্ছন্ন
দিগভ্রান্ত নাবিকের দিশারি শুভ্রছায়া।
মধুমালতী!
আর থেক না দূরে ......
প্রিয় আমার,
এই দেখ! আমার সব অভিমান ছোড়ে ফেলে দিলাম,
কি!তুমি এখনও অভিমান করে আছ.......!
No comments:
Post a Comment