Tuesday, March 26, 2013

স্বাধীনতা তুমি





স্বাধীনতা তুমি পুত্র হারা দুঃখিনী মায়ের সদা
বয়ে চলা একটি দীর্ঘ নিঃশ্বাস;
স্বাধীনতা তুমি বাল্য বিধবার নিঃসঙ্গ জীবনে
বেঁচে থাকার একটি বিশ্বাস।

স্বাধীনতা তুমি ত্রিশ লক্ষ মানুষের
রক্ত-রাঙ্গা সবুজ বুক;
স্বাধীনতা তুমি ফিরে আসা স্বামীর
হাসি মাখা প্রিয় মুখ।

স্বাধীনতা তুমি অসংখ্য বীরাঙ্গনার
সসম্ভ্রমে বেঁচে থাকা্র আশা;
স্বাধীনতা তুমি একটি রক্ত রাঙ্গা
সবুজ বুক জুড়ে ভালোবাসা।

স্বাধীনতা তুমি বিধবা মায়ের প্রতিদিন
পথ-পানে চেয়ে থাকা;
স্বাধীনতা তুমি ফেলানীর লাশ হয়ে
কাঁটা তারে ঝুলে থাকা!

স্বাধীনতা তুমি প্রতিহিংসার খড়গে ঝরে পড়া
বিশ্বজিতের বাঁচার আকুতি;
স্বাধীনতা তুমি একটি স্বাধীন দেশের সীমান্তে
লাশ হয়ে পড়ে থাকা রীতি!

স্বাধীনতা তুমি শেখ মুজিবের নেতৃত্বে অর্জিত
একটি সোনার বাংলাদেশ;
স্বাধীনতা তুমি দুর্নীতিবাজের ইচ্ছের কবলে
হতে পারো না নিঃশেষ।

স্বাধীনতা তুমি ষোল কোটি মানুষের বুকে বেঁচে থাকা
জীর্ন শীর্ণ দেহে একটি প্রাণ;
স্বাধীনতা তুমি “স্বাধীন” নামক লাল সবুজে
একটি ফুলের সুবাসিত ঘ্রাণ।
১৬ টি মন্তব্য
RaselBloggerএম রাসেল মাহমুদ১৭ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
ভালো লাগার মত কবিতা
আরো লেখার অপেক্ষায় রইলাম
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫০
অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই। 
অনেক অনেক ভালো থাকুন প্রিয়।
sopnerdin45অরিত্র অন্বয়১৭ ডিসেম্বর ২০১২, ১৯:৪৯
অসাধারণ একটা কবিতা পাঠ হল।

অভনন্দন আপনাকে।
অনেক অনেক ভাল থাকুন ভাই। শুভকামনা।

bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫২
অজস্র ধন্যবাদ অরিত্র ভাই।
ভালো থাকুন খুব।
শুভকামনা।
Kazi007কাজী তুষার১৭ ডিসেম্বর ২০১২, ২০:০৪
স্বাধীনতা তুমি ষোল কোটি মানুষের বুকে বেঁচে থাকা
জীর্ন শীর্ণ দেহে একটি প্রাণ;
 


অসাধারণ
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫৩
শুভেচ্ছা জানবেন তুষার ভাই।
খুব ভালো থাকুন।
arefinfathin1ফাতিন আরেফিন১৭ ডিসেম্বর ২০১২, ২০:৩৪
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫৩
অসংখ্য ধন্যবাদ প্রিয়।
fardoushaফেরদৌসা১৭ ডিসেম্বর ২০১২, ২১:১৭
স্বাধীনতা তুমি শেখ মুজিবের নেতৃত্বে অর্জিত
একটি সোনার বাংলাদেশ;
স্বাধীনতা তুমি দুর্নীতিবাজের ইচ্ছের কবলে
হতে পারো না নিঃশেষ।


নিঃশেষ তো হয়েই গেছে , আর কি কিছু বাকি আছে 
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫৫
অপ্রিয় চরম সত্য কথা বলে গেলেন আপু।
কেমন আছেন? 

শুভকামনা।
mehedi7070অসংজ্ঞায়িত মেহেদী১৭ ডিসেম্বর ২০১২, ২২:০৬
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫৬
 শুভেচ্ছা জানবেন মেহদী রাঙ্গা ভাই।
খুব ভালো থাকুন সতত।
BISWAJIT123বিভব১৭ ডিসেম্বর ২০১২, ২২:০৯
সুন্দর, শুভেচ্ছা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫৭
মন্তব্য পেয়ে ভালো লাগছে।
শুভেচ্ছা জানবেন বিভব।
lnjesminলুৎফুন নাহার জেসমিন১৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৩
বাধীনতা তুমি প্রতিহিংসার খড়গে ঝরে পড়া
বিশ্বজিতের বাঁচার আকুতি;
স্বাধীনতা তুমি একটি স্বাধীন দেশের সীমান্তে
লাশ হয়ে পড়ে থাকা রীতি!----- এই জন্যই কি স্বাধীনতা ? 

খুব ভালো লিখেছেন । অনেকদিন পর মনে হয় পোস্ট দিলেন ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ ডিসেম্বর ২০১২, ০২:৫৮
জি আপা, 
আছেন তো ভালো? 
শুভকামনা জানবে আপু।

No comments:

Post a Comment