Saturday, March 23, 2013

স্পর্ধা



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ


একোন নির্লজ্জতা, ঊর্ধ্বমুখী অন্যায়ের অগ্নি লেলিহান, 
ক্ষমতার দাপটে তেড়ে আসছে কোন সে পিশাচ,পাষাণ!

সেবকের পোশাক তোকে বানিয়ে দিলো কী অসভ্য,নরপশু
জানিস,ধৃষ্টতা নিয়ে যাবে তোকে ধ্বংসের শ্মশানে আশু!

স্পর্ধিত ধ্বংসের মৃত কাফনে কে জড়ালো তোকে কখন,
কে শিখালো তোকে নারকীয় নিষ্ঠুরতম পিশাচী আচরণ!

কোন সে জিঘাংসু টূটতে চায় সভ্যতার তোরণ? 
মানবতাকে করলো বিস্মিত তোর স্পর্ধিত আচরণ! 

পৌঁছে কী কভু নেতামহোদয়ের ব্যস্ত কর্ণে নিপীড়িতের আর্তনিনাদ, 
জাতী হতে চায় এসব বিবেকরহিত, উৎপীড়ন হতে চির আজাদ।
২৫ টি মন্তব্য
ana86মোহাম্মদ এনামুল কবির৩০ মার্চ ২০১২, ১২:২৭
একোন নির্লজ্জতা, ঊর্ধ্বমুখী অন্যায়ের অগ্নি লেলিহান,
ক্ষমতার দাপটে তেড়ে আসছে কোন সে পিশাচ,পাষাণ!

আমি আপনার কবিতার ভক্ত হয়ে গেছি । ধন্যবাদ ।
shuvo123456শুভ বসাক৩০ মার্চ ২০১২, ১২:২৮
ভাল লিখেছেন
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৪:১৬
ধন্যবাদ আপনাকে প্রিয় শুভ।
attariqসফেদ কুহেলি৩০ মার্চ ২০১২, ১৩:২৪
পৌঁছে কী কভু নেতামহোদয়ের ব্যস্ত কর্ণে নিপীড়িতের আর্তনিনাদ, 
জাতী হতে চায় এসব বিবেকরহিত, উৎপীড়ন হতে চির আজাদ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৪:১৭
অসংখ্য ধন্যবাদ সফেদ কুহেলি ভাই।

শুভেচ্ছা .....
Mahfuz318মাহফুজ আন্দালিব৩০ মার্চ ২০১২, ১৩:৩৭
রক্তে কাঁপন তোলা কবিতা, ভালো লাগলো...
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৪:১৮
সুন্দর মন্তব্য দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মাহফুজ আন্দালিব ভাই।

খুব ভালো থাকুন।

শুভেচ্ছা .....
dollarজিনজির৩০ মার্চ ২০১২, ১৪:৩৩
খুব ভাল লাগল। সত্যিই চমৎকার। শুভেচ্ছা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৪:৫১
জিঞ্জির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
dollarজিনজির৩০ মার্চ ২০১২, ১৮:০১
ভাইজান অতি ভাল আছি। ভাল থাকার চোটে নিজের একটা ছবি (যেটা ব্লগের আছে) আইকা নিজেই পোষ্ট দিছি। প্রথমে তো আমি নিজেই চিনি নাই! হাসতে হাসতে শ্যাষ! তাই সবার জন্য দিছি। আশা করি আপনিও ভাল আছেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৯:০৩
আলহামদু লিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন।

শুভকামনা থাকলো
butterfly420অ আ ক খ৩০ মার্চ ২০১২, ১৫:০২
আমার কাছে একটু কঠিন মনে হল।
আর একটু সহজ হলে ভাল হত।
তবে বেশ ভাল লেগেছে।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৯:০৩
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

খুব ভালো থাকুন।
sazzad77সাজ্জাদ হোসাইন৩০ মার্চ ২০১২, ১৫:৪৭
সেবকের পোশাক তোকে বানিয়ে দিলো কী অসভ্য,নরপশু
জানিস,ধৃষ্টতা নিয়ে যাবে তোকে ধ্বংসের শ্মশানে আশু!
 

লিখা ভালো লাগলো।
লিখায় বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।

লিখা চলুক
শুভ কামনা রইল

bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৯:০৫
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকুন ।

শুভকামনা জানবেন।
sazzad77সাজ্জাদ হোসাইন৩০ মার্চ ২০১২, ২০:২৯
ধন্যবাদ
Kazi007কাজী তুষার৩০ মার্চ ২০১২, ১৬:৫৩
পৌঁছে কী কভু নেতামহোদয়ের ব্যস্ত কর্ণে নিপীড়িতের আর্তনিনাদ,
জাতী হতে চায় এসব বিবেকরহিত, উৎপীড়ন হতে চির আজাদ।
 

এ দুটি লাইনের ভাব অনেক অনেক..................................
যা বলে বুঝানো যাবে না

শুভেচ্ছা রইল
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ১৯:০৭
ধন্যবাদ কাজী ভাই, ভালো থাকবেন অনেক অনেক।

শুভেচ্ছা আপ্নাকেও।
meherajsarmin1পাহাড়ী৩০ মার্চ ২০১২, ২০:৪৩
ভাল লাগলো অনেক ... লিখুন অবিরাম...
শুভেচ্ছা
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ২০:৫৫
খুব ভালো লাগলো আপানার প্রাণপ্রতিম প্রেরণা,
কৃতজ্ঞ প্রিয় পাহাড়ী আপা।

খুব ভালো থাকুন এই প্রত্যাশা রইলো......
Bedouinমুহাম্মদ সাঈদ আরমান৩০ মার্চ ২০১২, ২২:১৭
পৌঁছে কী কভু নেতামহোদয়ের ব্যস্ত কর্ণে নিপীড়িতের আর্তনিনাদ। না পৌঁছায় না। তাঁরা স্বপ্ন দেখতে আর ভোগে ব্যস্ত ।
সুন্দর লিখেছেন । শুভকামনা সতত
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ২২:৪৫
সত্যিই তো পৌঁছায় না। পৌঁছালে কী এ অবস্থা...........।

শভকামনা আপানর জোন্যও।
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু৩০ মার্চ ২০১২, ২২:৩০
অনেক ভালো লেখা। ভালো লাগল। আপনার জন্য শুভকামনা
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩০ মার্চ ২০১২, ২২:৪৬
শুভকামনা আপনার জন্যও ভাই,

ভালো থাকুন অনেক অনেক।

No comments:

Post a Comment