মহীয়সী নারী, তোমার অনির্বাণ আত্মার 'দীপ' জ্বলে....
আজ প্রাণ পেল দেখে এক জড়পাথর,আঁধার কূলে।
অব্যক্ত রুদ্ধ শ্বাসের উর্ধহাতে নিনাদ মিছিল....
ভদ্র পোশাকে আবৃত সমাজটা আজ বড়ই শিথিল।
প্রচ্ছন্ন আরক্ত অনলের প্রতিবাদী নারী-শুধিতে হবে তার সম্মান-
সনাতনী সমাজের অধিপতি! করিওনা কভূ তাঁকে অস্মমান।
রজতগিরি যেন আজ অগ্নিশিখার অজেয় যুদ্ধা, এ-নয় নারীর
কোমল অঙ্গ!
কুণ্ঠীতা ললনার কণ্ঠে বাজে আয়সীতে তরবারীর ঘর্ষণ'-
অগ্নিস্ফুলিঙ্গ্।
দীর্ঘশ্বাস আর অশ্রুজলের অপ্রতিরুদ্ধ অগ্নিবৃষ্টি-
ধেয়ে চলেছে মানব সমুদ্রে,একী তার অনাসৃষ্টি!
জানি তুমি পারবে না হতে- 'সংহারা,নিষ্ঠুর' হে নারী!
এ তব অভিমানের, প্রতিবাদের ভাষার' অগ্নিগিরি।
এ তোমার প্রতিঘাতের' দ্রোহের অঙ্কুর, হে নারী! নও তুমি অধর্মা
তুমি চির-প্রেম, হে মহীয়সী নারী! নহে কঠিন হৃদয়' অগ্নিশর্মা।
সত্যের আলো দলিত করবে কদর্য মিথ্যার গ্রীবা,হে সুযোগ সন্ধানী!
সত্য প্রকাশে বুঝবে যখন,হে পুরুষ! পারবে কি মুছে দিতে অন্তর্গ্লানি।
পতিব্রতা মহীয়সী নারী, করতে জানে সে অপবাদের প্রতিবাদ
মনে চাইলেই ছোড়ে ফেলবে!দ্যুলোকে ভূলোকে বিদীর্ণ করবে নিনাদ!
No comments:
Post a Comment