Friday, March 22, 2013

উপভোগ কর এ মুহূর্তটি



তুমি জান না কভু
দিন টি কখন আসবে,
কখন এই ক্ষণস্থায়ী
জীবনটি ফুরিয়ে যাবে।

সুতরাং জীবন ধারণ কর
যেন এটিই শেষ দিন তোমার 
এবং উদ্বিগ্ন হয়ো না কভু
চিন্তায়, ব্যর্থ অতীতের।

তুমি পারবে না করতে পরিবর্তন
যাকিছু ঘটে গেছে জীবনে,
সুতরাং কেন তুমি করছ না জয় গান
এতটুকু জীবনের প্রতিক্ষণে?

কারণ তুমি কখনও জান না
ঘটতে যাচ্ছে কী আবার পরে,
সুতরাং জীবনটি কাটিয়ে দাও
প্রতিটি মুহূর্ত উপভোগ করে।


(বিঃদ্রঃ তবে অবৈধভাবে নয়  হা হা হা)
৭ টি মন্তব্য
nilbalokনীলবালক৩১ ডিসেম্বর ২০১১, ১২:৩৪
nilbalokনীলবালক৩১ ডিসেম্বর ২০১১, ১২:৩৪
(বিঃদ্রঃ তবে অবৈধভাবে নয় হা হা হা

কথাটি অনেক ভাললাগলো। আর কবিতাতো 
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ ডিসেম্বর ২০১১, ১২:৩৬
ধন্যবাদ ভাল লাগার জন্য।
Niloy1073নির্ঝর নাসির৩১ ডিসেম্বর ২০১১, ১২:৫৪
তুমি জান না কভু
দিন টি কখন আসবে,
কখন এই ক্ষণস্থায়ী
জীবনটি ফুরিয়ে যাবে।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ ডিসেম্বর ২০১১, ১৩:৫৮
শোভেচ্ছা .....
aihena039আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম৩১ ডিসেম্বর ২০১১, ১৩:৩৩
ভাল লিখেছেন। শুভেচ্ছা।
bonofolএইচ এম শরীফ উল্লাহ৩১ ডিসেম্বর ২০১১, ১৩:৫৬
অনুপ্রানিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই  

No comments:

Post a Comment