Saturday, March 23, 2013

বিকৃত মানবতা






আজ মানবতার টুঁটি চেপে ধরেছে সাম্প্রদায়িকতা নামক
নষ্ট হিংস্র নরপশু বোধটি। মানবতা আজ বেঁচে থাকার
প্রয়াসে বিশ্বমানবতার দ্বারে দ্বারে জীর্ণদেহে শীর্ণ বস্রে 
ভিখারী সদৃশ ক্লান্ত হয়ে ঘুরছে। মানুষের মনুষ্যত্ব বোধ 
যেন আজ স্রোথহীনা দুর্গন্ধযুক্ত হাজার বছর জমে থাকা 
ডোবার কালো জল হয়ে দৃষ্টির অগোচরে কাঁদছে। 
সম্পদের লালসার কাছে সহস্র মানুষের প্রাণ যেন অতিতুচ্ছ। 
মানব সভ্যতা আজ সম্পদ নামক লোভনীয় বস্তুটির
নিকট ক্রীতদাসবত বন্দী দসায় নীরব নিস্তব্ধ। 
এই আড়ষ্ট সভ্যতার নিষ্ঠুরতম অট্টহাসির বিকৃত
অপছায়ায় মানুষের জীবনের মূল্য যেন পথের
ধুলোর চেয়েও উপেক্ষিত। 
নারীকে করা হচ্ছে সম্পদ লাভের লালসার পণ্য। 
যে নারী নিজের মা, বোন, স্ত্রী। এ কথাটি ভুলে যায় 
সেই লোলুপ পাষন্ড ব্যক্তিটি। ভুলে যায় সে যে 
মানুষটিকে পণ্য হিসেবে বঁড়শির টোপ সদৃশ 
ব্যবহার করছে সেও তার মতোই একজন রক্তে 
মাংসে মানুষ। তার মনেও দুঃখ কষ্টের বোধ জাগ্রত আছে। 
সেও একটু সুখ প্রাপ্তির জন্য নীরবে কাঁদে। 
১৬ টি মন্তব্য
assabassa594আশা বাসনা০৭ এপ্রিল ২০১২, ০০:১৭
এই আমাদের স্বদেশ। যাকে মুক্ত করতে শহীদ হয়েছেন ত্রিশ লক্ষ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ এপ্রিল ২০১২, ০০:৫৮
৩০ লক্ষ শহীদের আত্নাহুতির রক্তে লাল হয়ে স্বাধীন হওয়া দেশের মাটিতে কি হচ্ছে এ সব!!
Kazi007কাজী তুষার০৭ এপ্রিল ২০১২, ০১:১৪
আমরা কিছু অতি নগন্য ‍অতি জগন্য লোকদের হাতে বন্ধি 

ধন্যবাদ ভাই ভালো থাকবেন
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ এপ্রিল ২০১২, ০৯:৪০
মুক্তি পেতে হবে, মুক্ত করতে হবে।

ধন্যবাদ।
Kazi007কাজী তুষার০৭ এপ্রিল ২০১২, ২২:৫৯
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৮ এপ্রিল ২০১২, ০৪:৩১
kamaluddinকামাল উদ্দিন০৭ এপ্রিল ২০১২, ০৬:৩৪
এসব ছবি দেখতে চাইনা 
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ এপ্রিল ২০১২, ০৯:৪২
চোখ বন্ধ করে থাকলে কী সবকিছু সুন্দর হয়ে যাবে, আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে ।

ধন্যবাদ
Badal1995শওকত হোসেন বাদল০৭ এপ্রিল ২০১২, ০৮:৫৮
এ সব কিছুর পরিবর্তন চাই........
ভাল থাকুন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ এপ্রিল ২০১২, ০৯:৪৩
ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন আপ্নিও। শুভেচ্ছা।
shahidulhaque77শাহিদুল হক০৭ এপ্রিল ২০১২, ০৯:২৬
কবিতার প্রতিবাদ বেশ ভাল লাগল। ছবিগুলো দেখে আৎকে উঠা ছাড়া কোন উপায় নেই। চেতনার ভেতরের চেতনাকে জাগাতে হবে। আর শুধু পল্লীগীতি শুনে ঘুমালে চলবে না। বাস্তবতায় জাগতে হবে। ধন্যবাদ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ এপ্রিল ২০১২, ০৯:৩৮
প্রতিদিন ভোরের সূর্যালোকের মতোই জাগতে হবে জাগাতে হবে। 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

শুভেচ্ছা।
sazzad77সাজ্জাদ হোসাইন০৭ এপ্রিল ২০১২, ১২:৩০
মানব সভ্যতা আজ সম্পদ নামক লোভনীয় বস্তুটির
নিকট ক্রীতদাসবত বন্দী দসায় নীরব নিস্তব্ধ। 


কিছু পশুদের হাতে এ সোনার মানুষের দেশ বন্দী।
এ অবস্থার পরিবর্তন এ আমাদের এগিয়ে আসতে হবে।

সুন্দর লিখার জন্য শুভেছা

bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ এপ্রিল ২০১২, ২২:৫৫
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

ভালো থাকুন খুব। শুভেচ্ছা.।
Niloy1073নির্ঝর নাসির০৭ এপ্রিল ২০১২, ১৪:৪৫
 
bonofolএইচ এম শরীফ উল্লাহ০৭ এপ্রিল ২০১২, ২২:৫৭
উপস্থিতির জন্য ধন্যবাদ। কিছু লিখলে ভালো লাগতো।

ভালো থাকুন। 
শুভেচ্ছা জানবেন।

No comments:

Post a Comment