Saturday, March 23, 2013

স্রষ্টার দান



এইচ এম শরীফ উল্লাহ
ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ

ফুল ফুটে বলে হেসে
সুন্দর হতে হবে, 
সৌরভ ছড়িয়ে যাই
নিঃস্বার্থ ভাবে।

চাঁদ উঠে জানিয়ে দিল
আলো ছড়াতে হবে, 
দীন দুখী সবাই আপন
দূরে কেন রবে! 

লক্ষ তারার ঝিকি-মিকি
আলোর ভাষায় বলে,
ভালোবাসার আলো ছড়াও
মানব প্রীতির ছলে।

জোনাক আলো জ্বেলে বলে
পথ দেখাতে হবে,
আঁধার রাতে সঙ্গী হবো
বিপদ আসবে যবে।

হাওয়ার স্পর্শ জানিয়ে দিল 
আমি তোমার জন্য, 
পয়সা দিয়ে কিনতে হবে না
যেমন কেন পণ্য।

স্রষ্টার দেয়া অক্সিজেনে 
বাঁচে যত প্রাণী, 
কভু কী তুমি খরিদ করেছ
হতে কোন দোকানি!

সূর্য আলো ছড়িয়ে বলে 
দিচ্ছি যত শক্তি, 
মানবের তরে বিলিয়ে দেব
স্রষ্টাকে করি ভক্তি। 

মাটি বলে নীরব ভাষায়
সর্বাংগ দিলাম তোকে,
মানব-প্রাণীর খাদ্য যোগাতে
লাঙ্গল চষ মো্র বুকে। 

বৃষ্টি জলে ভিজিয়ে বলে 
দেখ স্রষ্টার কী মহীমা, 
তৃষিত প্রাণীর তৃঞ্চা মিটালো
এ-স্রষ্টার দয়া,অনুপমা! 

ভেবে দেখ, স্রষ্টাকে নিয়ে
ভাবে কয় জনে,
অগণিত স্রষ্টার দান
ছড়িয়ে আছে সবখানে

-----------
এপ্রিল-১১,২০১২
১২ টি মন্তব্য
sakbdসাআখান১১ এপ্রিল ২০১২, ২৩:০৬
খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগলো
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৪ এপ্রিল ২০১২, ০১:৫৫
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

খুব ভালো থাকুন ভাই।

শুভেচ্ছা জানবেন।
jannatiজান্নাতী১১ এপ্রিল ২০১২, ২৩:২৪
খুব সুন্দর হয়েছে..
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৪ এপ্রিল ২০১২, ০১:৫৪
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খুব ভালো থাকুন।
Rjamilরশীদ জামীল১১ এপ্রিল ২০১২, ২৩:৩১
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৪ এপ্রিল ২০১২, ০১:৫৩
আস সালামু আলাইকুম ভাইজান।

উপস্থিতি খুব ভালো লাগে।

শুভকামনা জানবেন জামীল ভাই।
kamaluddinকামাল উদ্দিন১২ এপ্রিল ২০১২, ০৭:৪৩
ভেবে দেখ, স্রষ্টাকে নিয়ে
ভাবে কয় জনে,
অগণিত স্রষ্টার দান
ছড়িয়ে আছে সবখানে

............ঠিক বলেছেন ।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৪ এপ্রিল ২০১২, ০১:৫২
ঠিক তাই। আমরা বুঝেও বুঝি না। সুভেচ্ছা জানবেন ভাই।

খুব ভালো থাকুন।
Niloy1073নির্ঝর নাসির১২ এপ্রিল ২০১২, ১২:৩৬
পড়ে খুব ভাল লাগল।
শুভকামনা রইল।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৪ এপ্রিল ২০১২, ০১:৫০
অসংখ্য ধন্যবাদ মুনলাইট ভাই। শুভেচ্ছা জানবেন, খুব ভালো থাকুন।
sujonsarkarঅনিন্দ্য অন্তর অপু১৩ এপ্রিল ২০১২, ০২:০০
অনেক ভালো লাগা একটা কবিতা লিখলেন শরীফ ভাই। শ্রদ্ধা জানবেন
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৪ এপ্রিল ২০১২, ০১:৪৯
অভিনন্দর আপনাকে অপু ভাই, নববর্ষের শুভেচ্ছা জানবেন। 

ভালো থাকবেন অনেক অনেক।

কাছেই থাকুন সুখে দুখে।

No comments:

Post a Comment